চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গুলি মিললো খালপাড়ে

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৪, ০৬:৪৮ পিএম

চট্টগ্রাম মহানগরীর উত্তর কাট্টলী এলাকা থেকে দুইটি রিভলভার ও ১৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। 

বুধবার বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন পাহাড়তলী থানা পুলিশের অভিযানে খালপাড়ে পলিথিন মোড়ানো অবস্থায় এসব পাওয়া যায়। 

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ডিসি (পশ্চিম) হোসাইন মো: কবির ভূইয়া এ তথ্য নিশ্চিত করেছেন। 

পুলিশ বলছে, ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের সময় থানা থেকে শতাধিক অস্ত্র লুট হয়। এসব অস্ত্র উদ্ধারে গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন জায়গায় তারা অভিযান পরিচালনা করছে। 

অধিকাংশ অস্ত্র উদ্ধার হলেও এখনও ১৭টি অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি জানিয়ে সিএমপি জানায়, যার মধ্যে ছয়টি পিস্তল, ছয়টি শর্টগান, তিনটি এসএমজি ও দুইটি রাইফেল রয়েছে। 

এছাড়া চট্টগ্রাম নগরীর ১৬টি থানার প্রায় এক হাজার অস্ত্র লুট হওয়ার বিপরীতে এখনো ১৬৩টি অস্ত্র উদ্ধার করতে পারেনি পুলিশ। তবে লুট হওয়া অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত আছে বলে জানায় পুলিশ। 

আরবিএস
ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, দেশে সংঘটিত সামাজিক অপরাধ ও নৃশংস ঘটনাগুলোর অধিকাংশের পেছনে কোনো না কোনোভাবে মাদক জড়িত। কিশোর গ্যাং গড়ে...
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় সাম্প্রতিক ভয়াবহ বন্যায় গৃহহীন হওয়া ১০০টি পরিবারকে নতুন ঘর হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 
চট্টগ্রামের বন্যাদুর্গত তিনটি উপজেলা- হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমান বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ ছাড়াও বন্যায় গৃহহারা...
চট্টগ্রামের হাটহাজারীকে বিভক্ত করে ‘হালদা থানা’ এবং ফটিকছড়ির ছয়টি ইউনিয়নের সমন্বয়ে ‘ফটিকছড়ি উত্তর’, মুরাদনগরকে বিভক্ত করে ‘বাঙ্গারা’ ও গফরগাঁওয়ের পাগলা থানার আটটি ইউনিয়নের সমন্বয়ে ‘আদর্শনগর’ নামে...
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর