দল নয়, প্রেশার গ্রুপ হিসেবে থাকবে নাগরিক কমিটি: সারজিস

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৪, ০৬:৫০ পিএম

আগামী দুই মাসের মধ্যে একাধিক রাজনৈতিক দল গড়ে উঠবে উল্লেখ করে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, জাতীয় নাগরিক কমিটি রাজনৈতিক দল হবে না। একটি প্রেশার গ্রুপ হিসেবে কাজ করবে। আগামীতে যে সরকারই আসুক, নাগরিক কমিটি প্রেশার গ্রুপ হিসাবে থাকবে।

শুক্রবার, দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম হলরুমে জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম এই সমন্বয়ক সারজিস বলেন, আগামীর বাংলাদেশে যে সরকারই আসুক, জবাবদিহিতায় জাতীয় নাগরিক কমিটি প্রেশার ক্রিয়েট গ্রুপ হিসেবে কাজ করবে। আর আগামীর বাংলাদেশে লিডারশিপ তৈরির কাজ করবে।

নাগরিক কমিটির এই মুখ্য সংগঠক বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে তদবিরের মধ্যেই কাজ হতো। আমরা শুদ্ধি অভিযান শুরু করতে চাই। তদবিরে বিশ্বাস করি না। শেখ হাসিনা গত ১৬ বছরে মেট্রোরেল, পদ্মা সেতু, এক্সপ্রেসওয়ে, কর্ণফুলী টানেল দৃশ্যমান করেছে। 

কিন্তু একটা দেশের উন্নতি শুধু কয়েকটা অবকাঠামোর উন্নতি দিয়ে হতে পারে না। এরকম কয়েকটা অবকাঠামো বানানোর জন্য শুধু মাত্র একটা টার্ম বা সরকার যথেষ্ট। কিন্তু বিগত ৩ থেকে ৪টি টার্মে যে জিনিসটি হয়েছে, এই অবকাঠামোগুলোতে দেওয়া হচ্ছে মানুষের চোখের সামনে যাতে তারা দেখে। 

তিনি আরও যোগ করেন, এগুলোকে সামনে রেখে ভেতরে ভেতরে যতগুলো অপকর্ম করা যায় সেগুলো করা হয়েছে। এখন সমস্যা হচ্ছে, এরকম একটা গুরুত্বপূর্ণ অবকাঠামোকে উসিলা করে কেও যখন একটা লুটপাটের সাম্রাজ্য চালায় তখন সেটা বৃহৎ স্বার্থে দেশের জন্য সমস্যা।

সারজিস বলেন, আমাদের মগজে মননে দাসত্ব ঢুকিয়ে দেওয়া হয়েছে। শেখ হাসিনা দেশে তদবিরের সংস্কৃতি তৈরি করেছে। এখনো আমার কাছে তদবির আসে। এটি দু’একদিনে শেষ হবে না। সময় লাগবে। আমরা দেখাব যে তদবির ছাড়াও কাজ হয়।

জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভার মূল উদ্দেশ্য নিয়ে সারজিস বলেন, জাতীয় নাগরিক কমিটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে একটি দায়িত্ব নিয়েছে। আর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি কোনও রাজনৈতিক প্লাটফর্ম না, আগামীতে হবেও না।

এআরএস
২৪-এর গণ-অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ গড়ার একটি ধাপ অতিবাহিত হয়েছে এবং দ্বিতীয় ধাপ অতিবাহিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি।
জুলাই যোদ্ধা, সমন্বয়ক ও সংসদ-সদস্য প্রার্থী ও বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিতে উদ্যোগ নিয়েছে সরকার।
কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের ডাকা ‘লকডাউন’ কর্মসূচি ঘিরে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল থেকেই সরব রয়েছে বিভিন্ন রাজনৈতিক দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। 
৫ আগস্ট পরবর্তী সময়ে মৌলিক গুণগত লড়াইয়ে পুরনো রাজনৈতিক দলগুলো বাঁধা হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর