আরেকটা যুদ্ধের জন্য প্রস্তুত হতে হবে: জামায়াত আমির

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৮ পিএম

আরেকটা যুদ্ধের জন্য প্রস্তুত হতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠান থেকে চাঁদাবাজি, টেন্ডারবাজি মুক্ত করতে লড়াই করতে হবে। এটা করতে না পারলে এ জাতি বারবার আহত হবে। তাই, পথহারা জাতিকে টেনে তোলার দায়িত্ব ছাত্রদের বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনের উদ্বোধনী সেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এসময় তিনি বলেন, শিক্ষা যেহেতু জাতির মেরুদণ্ড, শিক্ষায় বেশি আঘাত করা হয়েছে বেশি। উদ্দেশ্যহীন মানহীন একটা শিক্ষা ব্যবস্থা দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, যেটা জাতির খুব কম প্রয়োজনে আসছে। এখানে গবেষণা নাই, চর্চা নাই, উৎকর্ষ নাই। নৈতিকতা নাই, দুনিয়ার সঙ্গে তাল মিল নাই। সবকিছুকে একদম তছনছ করে দেওয়া হয়েছে।

শফিকুর রহমান বলেন, যেহেতু জাতির মেরুদণ্ড, সেখানে তোমাদের শপথ নিতে হবে। আর কোনো চাপাতি কোম্পানিকে, কোনো গাঁজাখোরকে ওখানে ঢুকতে দেওয়া হবে না। হাতে অস্ত্র নিয়ে কাউকে ঢুকতে দেওয়া হবে না। গণরুম যারা কায়েম করে তাদের ওখানে ঢুকতে দেওয়া হবে না। শিক্ষা প্রতিষ্ঠানে যারা টেন্ডারবাজি, চাঁদাবাজি করে, তাদের ঠিকানা ওখানে হবে না। শিক্ষা প্রতিষ্ঠানে শুধু শিক্ষা গবেষণা থাকবে। এই দায়িত্ব তোমাদের নিতে হবে।

তিনি জাতীয় ঐক্যে বিভ্রান্তি সৃষ্টি হয় বা জাতীয় ঐক্য বিনষ্ট হয় এরকম সকল হঠকারী আচরণ থেকে সকলকে বিরত থাকার আহ্বান জানান।

তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেও হত্যাকারী, ক্ষমতার বাইরেও হত্যাকারী। ২০২৪ এর গণঅভ্যুত্থানের একজন অপরাধীও যেন বাঁচতে না পারে তা নিশ্চিত করতে হবে।

‘যারা গদি রক্ষা করতে নিজ দেশের মানুষের ওপর গুলি চালাতে পারে তারা কখনো রাজনৈতিক দল হতে পারে না।’

ডা. শফিকুর রহমান বলেন, একাত্তরের স্বাধীনতার ফসল ঘরে তোলা সম্ভব হয়নি। একটা গোষ্ঠী একাত্তরের স্বাধীনতাকে হাইজ্যাক করেছিলো। আওয়ামী লীগ তাদের মাথা ইজারা দিয়েছিলো পাশের দেশকে। সেখান থেকে যা বলা হয়েছে সাড়ে পনেরো বছর তাই করেছে।

একাত্তর/আরএ
জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের চেতনাকে ভুলিয়ে দেওয়ার চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, চব্বিশকে হারিয়ে...
বিএনপি সংস্কার বা ঐক্যমত্যের আলোচনায় অংশ নিলেও নির্বাচনের পর দেখা গেলো তারা গণভোটের রায়কে মন থেকে মেনে নেয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর...
দেশের প্রকৃত অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে প্রচলিত অর্থ বছরকে পরিবর্তন করে ‘ক্যালেন্ডার বর্ষ’ (জানুয়ারি–ডিসেম্বর) অনুযায়ী করার প্রস্তাব দিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির...
দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর