ফিরে দেখা ২০২৪: কেমন আছেন অভ্যুত্থানের আহতরা

আপডেট : ০১ জানুয়ারি ২০২৫, ০৫:৫৯ পিএম

গণঅভ্যুত্থানে আহত ছাত্র জনতাকে এখনও অনুদান কিংবা সহায়তার জন্য ছুটাছুটি করতে হচ্ছে। তাদের অনেকের দিন কাটছে হাসপাতালের বিছানায়।

আহতদের এক লাখ আর শহীদ পরিবারগুলোকে পাঁচ লাখ টাকা দেয়ার সিদ্ধান্ত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের। তবে সেই টাকা পেতে ভোগান্তি পোহাতে হচ্ছে অনেককে। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন বলছে, সহায়তার সর্বোচ্চ চেষ্টা করছেন তারা।  

এক হাতে পঙ্গুত্বের প্রতীক ক্রাচ। অন্য হাতে চিকিৎসার জরুরি কাগজপত্র। টাঙ্গাইলের রেজাউল করীম ছুটছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে। 

১৯ জুলাই আন্দোলন যোগ দেন রেজাউল। তার ডান পাকে দুভাগ করে উড়ে যায় চাইনিজ রাইফেলের বুলেট।  যে পায়ের জোরে তাড়ালেন স্বৈরাচার; শত চেষ্টায়ও তার সেই পা আর রক্ষা করতে পারেননি চিকিৎসকরা। যার চিকিৎসা এখনও চলমান। এবার ছুটে চলা অনুদানের আশায়। অথচ হতে পারতো উল্টোটাই। 

৫ আগস্ট পুলিশের গুলিতে মারা যান সাজু। কোলের শিশুকে নিয়ে সাজুর স্ত্রী, বাবা আর শ্বশুর এসেছেন জুলাই ফাউন্ডেশনে সাহায্যের আশায়। সেখানেও নানা জটিলতা। 

আছে ভিন্ন চিত্রও। বনশ্রীর ভ্যানচালক পেয়েছেন সহায়তার চেক। আন্দোলনের শুরুতে গুলিতে আহত হোন তিনি। তার মতো এমন অন্তত তিন হাজার আহত ও শহীদ পরিবার পেয়েছে ৫০ কোটি টাকার অনুদান।

গণঅভ্যুত্থানে অংশ নেয়া আহতদের অনেকে এখনও হাসপাতালের বিছানায়। তাদের দরকার দীর্ঘমেয়াদি চিকিৎসা। কারও কারও খরচের বোঝা এখনও বইতে হচ্ছে পরিবারকেই। 

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী বলছেন, আহত ও শহীদ পরিবারগুলোকে সাধ্য মতো সহায়তা করা হচ্ছে। আছে কিছু জটিলতাও। 

আহতদের মধ্যে থাকা জটিল রোগীদের বিদেশ পাঠানোরও চেষ্টা করছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। 

 

আরবিএস
৯০২ কোটি টাকার অতিরিক্ত বাজেটের ঘাটতি এবং পরিচালনা সংক্রান্ত জটিলতায় আটকে আছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অত্যাধুনিক থার্ড টার্মিনাল। আন্তর্জাতিক মানের সেবা প্রদানে নির্মিত এই...
সিরাজগঞ্জের এনায়েতপুর ভার্সিটি ঘাট থেকে যতো দূর চোখ যায়, কেবলই উত্তাল যমুনা। নৌকায় প্রায় ঘণ্টাখানেকের নদীপথ পাড়ি দিয়ে, তারপর দু-চাকার বাহনে চরের ধূ ধূ ধূলিপথ। চরের শান্ত নিভৃত এক গ্রামে গড়ে উঠেছে...
পরিবেশ রক্ষা, কৃষিজমি সংরক্ষণ এবং বায়ুদূষণ নিয়ন্ত্রণে অবৈধ ইটভাটার বিরুদ্ধে সরকার গত কয়েক বছরে জোরালো অভিযান চালিয়েছে। পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০১৯ সাল থেকে মার্চ ২০২৬ পর্যন্ত দেশে ২ হাজার...
হামে আক্রান্ত রোগীর ৮০ শতাংশের বয়স দু’বছরের নিচে বলে জানিয়েছেন চিকিৎসকরা। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ৪ থেকে ১৫ মাস বয়সী শিশুরা। আর, সময়মত চিকিৎসা শুরু করতে না পারায়, মৃত্যুর হারও আশংকাজনক বলছেন...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর