ফিলিস্তিনে আল জাজিরার সম্প্রচার বন্ধ

আপডেট : ০২ জানুয়ারি ২০২৫, ১০:৪৪ এএম

আকস্মিকভাবে কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার সম্প্রচার বন্ধের নিদেশ দিয়েছে ফিলিস্তিন কর্তৃপক্ষ। স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে আল জাজিরা ‘উস্কানিমূলক সংবাদ’ সম্প্রচার করে আসছে।

ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ‘ওয়াফা’ জানিয়েছে, স্থানীয় সময় বুধবার ফিলিস্তিনের সংস্কৃতি মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয়ের মন্ত্রিসভার বিশেষ বৈঠকে আল জাজিরার সম্প্রচার, সমস্ত কর্মকাণ্ড এবং ফিলিস্তিনে তাদের অফিস বন্ধ করে দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

ওয়াফা জানিয়েছে, আল জাজিরা জোর পূর্বক ফিলিস্তিনের আইন এবং নিয়মকানুন লঙ্ঘন করেছে। এছাড়া ফিলিস্তিন কর্তৃপক্ষের নীতিগত অনুমোদন না পাওয়া পর্যন্ত অনুমোদিত সকল চ্যানেলের সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারীর কর্মকাণ্ড ও সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

সংবাদ সংস্থা আরো জানিয়েছে, আল জাজিরা, মিথ্যা, বিভ্রান্তিকর, উস্কানিমূলক, বিদ্রোহমূলক সংবাদ প্রচার করে সারা বিশ্বে ফিলিস্তিন বিরোধী প্রচারণা চালাচ্ছে, যা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের সার্বভৈৗমত্বের সুস্পষ্ট লঙ্ঘন।

একাত্তর/আরএ
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
অধিকৃত পূর্ব জেরুজালেমের ওল্ড সিটি বা প্রাচীন শহরের ঐতিহাসিক আল-আকসা মসজিদের গা ঘেঁষে থাকা ফিলিস্তিনিদের মালিকানাধীন জমি ও স্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া জোরালো করেছে ইসরাইল সরকার।...
উত্তর ইসরাইলে তথা ইসরাইলের দখল-করা উত্তর ফিলিস্তিনের উত্তরাঞ্চলে প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা জোরদার করেছে লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ।
উত্তর ইসরাইলের রামাত ডেভিড বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে বলে দাবি করেছে লেবাননের সশস্ত্র ইসলামী রাজনৈতিক সংগঠন হিজবুল্লাহ।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে সাজাপ্রাপ্ত এক নারী কয়েদি পালিয়ে যাওয়ার ঘটনায় কারাগারের জেলার শিরিন আক্তারকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন এক হাজার ৬৯ জন।
২০২৬ ফিফা বিশ্বকাপের শিরোপা প্রদান অনুষ্ঠানে যখন নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়াম আলো ঝলমলে হয়ে উঠেছিল, তখন গ্যালারিতে উপস্থিত হাজার হাজার আর্জেন্টাইন সমর্থকের চোখ ফুটবল বিশ্বকে অন্য এক দৃশ্য উপহার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর