সচিবালয়ে আগুন: খুলে দেয়া হলো সাত নম্বর ভবন

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৫, ০৪:২৫ পিএম

ভয়াবহ আগুনের ১১ দিন পর ক্ষতিগ্রস্ত হওয়া সচিবালয়ের ৭ নম্বর ভবন আংশিক খুলে দেওয়া হয়েছে। তবে ষষ্ঠ থেকে নবম তলা পর্যন্ত এখনও বন্ধ রয়েছে। 

রোববার (৫ জানুয়ারি) সকাল থেকে পুড়ে যাওয়া ভবনের চারটি ফ্লোর বাদে (ষষ্ঠ থেকে নবম) বাকি পাঁচটি ফ্লোরে কর্মকর্তা-কর্মচারীরা অফিস শুরু করেছেন। 

আগুনের ঘটনার পর থেকেই সচিবালয়ে প্রবেশে ছিলো কঠোর বিধিনিষেধ। উপদেষ্টা এবং সচিব ছাড়া অন্য কারও গাড়ি প্রবেশে নিষেধাজ্ঞা ছিলো। তবে রোববার থেকে অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের গাড়িও সচিবালয়ে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। 

আগুনে ক্ষতিগ্রস্ত ৭ নম্বর ভবনের ফ্লোরগুলোতে সবাই প্রবেশ করতে পারলেও ভবনের পঞ্চম তলার ওপরে, যেখানে গণপূর্ত বিভাগের কাজ চলছে, সেখানে তাদের কর্মকর্তাদের ছাড়া অন্য কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।  

গণপূর্ত সচিব আবদুল হামিদ খান জানান, আজকে থেকে স্বাভাবিক কাজকর্ম শুরু হয়েছে ভবনের নীচের পাঁচ তলায়। আগুন লাগা চারটি ফ্লোরের মেরামতের কাজ চলছে। আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্যে আগুন লাগা চারটি তলায় কাজ শুরু করা যাবে।

এদিকে এখনও লিফট চালু হয়নি ভনবটিতে। পানি সরবরাহ বন্ধ থাকলেও বিদ্যুৎ সরবরাহ সচল রয়েছে। 

এর আগে গেলো ২৫ ডিসেম্বর রাতের বেলায় সচিবালয়ের ৭ নম্বর ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে ভবনের চারটি তলা সম্পূর্ণ পুড়ে যায়। 

পুড়ে যাওয়া ফ্লোরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, স্থানীয় সরকার বিভাগ, পল্লি উন্নয়ন ও সমবায় বিভাগ, এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অফিস ছিলো।  

আরবিএস
বাংলাদেশ সচিবালয়ের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং সরকারি দাপ্তরিক কাজের স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে দর্শনার্থীদের প্রবেশের ক্ষেত্রে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে সরকার।
প্রধানমন্ত্রী পদবির আগে সম্মানসূচক ‘মাননীয়’ শব্দ ব্যবহার না করার সরকারি সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি নিজেই দিচ্ছেন ডিজিটাল হাজিরা।
কলকাতায় আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এরই মধ্যে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গের সামনে জড়ো হয়েছেন স্বজনরা।
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় নিউমার্কেটের কাছে মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত পাঁচ বাংলাদে‌শির মৃত্যুর খবর জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। 
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর