জাতীয় ও স্থানীয় নির্বাচনের প্রস্তুতি চলছে: প্রধান উপদেষ্টা

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৫, ১০:০৩ পিএম

অন্তর্বর্তী সরকার জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনেরও প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (৮ জানুয়ারি) ইইউ ইনভেস্টমেন্ট ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট নিকোলা বিয়ার প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাতে এলে তিনি এমন তথ্য জানান।

এ সময় প্রধান উপদেষ্টা আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার একইসঙ্গে স্থানীয় সরকার ও জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে।

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সংস্কারমূলক কাজে সহায়তার আশ্বাস দেন ইইউ ইনভেস্টমেন্ট ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট নিকোলা বিয়ার।

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে তিনি প্রধান উপদেষ্টাকে আশ্বস্ত করে বলেন, ইইউ ইনভেস্টমেন্ট ব্যাংক সরকারের নেয়া সংস্কারমূলক উদ্যোগকে সমর্থন করে।

এ সময় ড. মুহাম্মদ ইউনূস দুর্নীতি মোকাবিলা, সুন্দরবন আশপাশের অঞ্চল ও নদী ব্যবস্থাপনার জন্য ইইউ ইনভেস্টমেন্ট ব্যাংকের সহযোগিতা কামনা করেন।

সৌজন্য সাক্ষাতের সময় প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

একাত্তর/আরএ
বিগত অন্তর্বর্তীকালীন সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট সরাসরি খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশনের (ইইউ ইওএম) প্রধান পর্যবেক্ষক ইভার্স ইজাবস মঙ্গলবার বাংলাদেশের ভবিষ্যৎ নির্বাচন ব্যবস্থার উন্নয়নে ১৯টি সুপারিশসংবলিত চূড়ান্ত প্রতিবেদন উপস্থাপন করবেন।
অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা অধ্যাদেশগুলোকে আইনে রূপান্তরের লক্ষ্যে জাতীয় সংসদে আজ আরও ২০টি বিল পাস হয়েছে। এরমধ্যে সকালের অধিবেশনে ১০টি বিল পাস হয়েছে।
অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা অধ্যাদেশগুলোকে স্থায়ী আইনে রূপান্তরের প্রক্রিয়ায় জাতীয় সংসদে আজ শুক্রবার (১০ এপ্রিল) আরও ১০টি বিল পাস হয়েছে।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর