পঞ্চগড়ে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা

আপডেট : ১০ জানুয়ারি ২০২৫, ১০:৫০ এএম

দেশের সবচেয়ে উত্তরের জেলা পঞ্চগড়ের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি শৈত্যপ্রবাহ। উত্তরের ঠান্ডা বাতাসের কারণে জেলাজুড়ে শীতের তীব্রতা অব্যাহত রয়েছে। 

শুক্রবার পঞ্চগড়ের তেতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। যা এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। 

এর আগে গতকাল বৃহস্পতিবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছিলো ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। 

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় গণমাধ্যমকে জানান, কুয়াশা কেটে গিয়ে হিমালয়ের হিমেল বাতাস প্রবাহিত হওয়ায় তাপমাত্রার পারদ নিচে নেমেছে। তবে রাত থেকে শুরু করে সকাল ৮টা পর্যন্ত ঘন কুয়াশা ছিলো। কুয়াশা বেশি থাকলে বা ঘন থাকলে তাপমাত্রা বেড়ে যায়। আর কুয়াশা কেটে গিয়ে বাতাস প্রবাহিত শুরু হলে তাপমাত্রা নিচে নেমে যায়। আজ শুক্রবারও আবহাওয়ার একই অবস্থা বিরাজ করছে।

শীতের দাপটে দুর্ভোগ বেড়েছে সাধারণ মানুষের। রাত থেকে সকাল অবধি ঘন কুয়াশায় আচ্ছাদিত থাকছে পথঘাট। রোদ উঠলেও অনুভূত হচ্ছে তীব্র শীত। 

তীব্র শীতে সবচেয়ে বিপাকে পড়েছেন জেলার নিম্ন আয়ের মানুষরা। খড়কুটো জ্বালিয়ে তারা শীত নিবারণের চেষ্টা করছেন। জীবিকার তাগিদে অনেকে আবার শীত উপেক্ষা করেই কাজে যাচ্ছেন। 

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এ পর্যন্ত ১৭ হাজার কম্বল বিতরণ করা হয়েছে। আর কম্বল কেনার জন্য ৩৩ লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে।

আরবিএস
জা ও সাপ্তাহিক টানা ছুটিকে কেন্দ্র করে হিমালয়ের বরফশুভ্র প্রকাণ্ড রূপ দেখতে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ভিড় জমিয়েছিলেন দেশের দূর-দূরান্ত থেকে আসা শত শত পর্যটক। তবে টানা তিন দিন ধরে মেঘ ও কুয়াশার...
পঞ্চগড় সদর উপজেলার মীরগড় এলাকায় করতোয়া নদীর ওপর প্রতীক্ষিত দ্বিতীয় সেতু নির্মাণের আনুষ্ঠানিক উদ্যোগ নেওয়ার খবরে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে নদীর দুই পাড়ের মানুষের মাঝে। দীর্ঘদিনের কষ্ট ও...
পঞ্চগড়ে রিকশাচালক আল আমিনকে গুম করে হত্যার অভিযোগে করা মামলায় পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের পঞ্চগড় জেলা শাখার সহসভাপতি নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তাকে কারাগারে পাঠিয়েছে আদালত।
জীবনের শুরুটা হয়েছিল শুভ পরিণয়ের মধ্য দিয়ে—ছাদনাতলায় একে অপরের হাত ধরে বেঁচে থাকার যে অঙ্গীকার করেছিলেন, মৃত্যুর পর শেষযাত্রাতেও বিচ্ছেদ হলো না তাদের। পঞ্চগড়ের আটোয়ারীতে স্বামীর মৃত্যুর শোকে রেলে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর