দাবানলে পুড়ে ছাই বহু হলিউড তারকার বাড়ি

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৫, ০৭:৫৭ পিএম

লস অ্যাঞ্জেলেসে দাবানলে পুড়ে ছাই হয়ে গেছে সেখানকার বিশাল এলাকা। যে চার স্থানে দাবানল দোজখ বানিয়েছে সেগুলো অভিজাত এলাকা হিসাবেই পরিস্থিতি। সমুদ্র ঘেরা সেসব এলাকায় সাধারণ বাস করেন ধনী ব্যক্তিরা। এদের মধ্যে যেমন আছেন হলিউড তারকা, তেমনি আছেন অনেক ধনকুবের।

দাবানলের আগুনে লস অ্যাঞ্জেলেসের সাধারণ মানুষের সঙ্গে অনেক তারকাও ঘরবাড়ি হারিয়েছেন। দাবানল যখন নিয়ন্ত্রণহীনভাবে ছড়িয়ে পড়ে, তারকারা তখন ঘরবাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হন। দাবানল ছড়িয়ে পড়ার গতি কিছুটা কমে আসায় ধীরে ধীরে প্রকাশ্যে আসছে আরও অনেক ঘটনা।

এই দাবানলে এক ঘনিষ্ঠ বন্ধুকে হারিয়েছেন প্রখ্যাত অভিনেত্রী জেনিফার গার্নার। মার্কিন টেলিভিশন চ্যানেল এমএসএনবিসির সঙ্গে সেই অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়ের গোল্ডেন গ্লোবজয়ী এই অভিনেত্রী। বন্ধুর মৃত্যুকে কিছুতেই মেনে নিতে পারছেন না তিনি।

জেনিফার গার্নার বলেন, আমি এক বন্ধুকে হারিয়েছি, ও সময়মতো বাড়ি থেকে বের হতে পারেনি। তার জন্য আমার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। অনেকেই তাদের ঘরবাড়ি হারিয়েছেন। আমারই অন্তত একশ বন্ধুর বাড়ি ছাই হয়ে গেছে। এমন পরিস্থিতি কখনও দেখতে হবে, সেটি কল্পনাতেও আনতে পারেননি তিনি।

প্রায় ২৫ বছর ধরে প্যাসিফিক প্যালিসেইডসের বাসিন্দা গার্নার। তবে এবারের অবস্থার সঙ্গে কিছুই মেলাতে পারছেন না তিনি। গার্নার বলেন, দাবানলে ক্ষতিগ্রস্ত এলাকায় স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন ৫২ বছর বয়সী এই অভিনেত্রী। অলাভজনক সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের সঙ্গে যুক্ত আছেন গার্নার।

তিনি বলেন, ২৫ বছর ধরে এখানে থাকি, তাই এমন কিছুর সঙ্গে যুক্ত হতে পেরে আমি গর্বিত। এমন কিছু করতে চাই, যা দুর্গত মানুষের কাজে আসে। এই সংস্থার সঙ্গে কাজ করতে গিয়ে ক্ষয়ক্ষতির যেসব দৃশ্য দেখেছেন, সেটাকে ‘অবিশ্বাস্য’ বলে অভিহিত করেছেন এই বলিউড তারকা।

লস অ্যাঞ্জেলস দাবানলে ঘরে আগুন লেগে মৃত্যু হয়েছে এক সময়ের জনপ্রিয় শিশু শিল্পী ররি স্কাইজের। লস অ্যাঞ্জেলসের মালিবুতে ১৭ একর জমির উপরে একটি বাড়িতে থাকতেন স্কাইজ। ছেলের মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মা শেলী স্কাইজ।

অস্ট্রেলীয় বংশোদ্ভূত স্কাইজ খবরের শিরোনামে উঠে আসেন ১৯৯৮ সালে প্রচারিত ব্রিটিশ ধারাবাহিক কিডি ক্যাপারের মাধ্যমে। মা শেলী জানিয়েছেন, অনেক চেষ্টা করেও তিনি ছেলেকে বাঁচাতে পারেননি। সোশ্যাল মিডিয়ায় শেলী লিখেছেন, বুক ভেঙে যাচ্ছে। আমার জন্য ও একটা উপহার ছিল।

তিনি বলেন, অনেক চেষ্টা করেছিলাম বাড়ির আগুন নেভাতে। কিন্তু পানি দেওয়ার সময়ে দেখা গেল পানি সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। ওর ঘরের ছাদে পানি দিতে পারিনি কারণ কোনও পাইপে পানি আসছিল না। এমনকি দমকল কর্মীদের কাছেও কোনও পানি ছিল না।

দাবানলে প্যারিস হিলটনের মালিবুর বাড়ি ছাই হয়েছে। পুড়ে যাওয়া বাড়ির ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তিনি। টিএমজেড জানিয়েছে, দাবানলে অন্তত ৩৩ জন তারকার ঘরবাড়ি পুড়ে গেছে। দাবানল কিছুটা নিয়ন্ত্রণে আসার পর এখন নতুন নতুন খবর প্রকাশ্যে আসছে।


 
দুইবার অস্কারজয়ী অভিনেতা অ্যান্থনি হপকিনসের পুড়ে যাওয়া বাড়ির ছবি প্রকাশ করেছে পিপল ডটকম। এছাড়াও জেফ ব্রিজেস, বেন অ্যাফ্লেক, জেনিফার গ্রে, ক্যারি এলওয়েসসহ আরও বেশ কয়েকজন হলিউড তারকার বাসভবন দাবানলের আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

দাবানলের আগুন থেকে রক্ষা পেতে বাড়ি ছেড়েছেন হলিউড তারকারা। তাদের বিলাসবহুল সব আবাসস্থল এখন শুধুই স্মৃতি। শুধু তাই নয়, দাবানলের কারণে বাতিল হয়েছে বেশ কিছু হলিউডের ছবির প্রিমিয়ার, বহু ধারাবাহিকের শুটিংসহ নানান অনুষ্ঠান। এ ঘটনায় সমবেদনা জানাচ্ছেন বিশ্ববাসী।

দাবানলে ক্ষতিগ্রস্তদের জন্য ১৫ মিলিয়ন ডলার বা ১৮৩ কোটি টাকা অনুদানের ঘোষণা দিয়েছে ডিজনি। এই অনুদান ফায়ার সার্ভিস ফাউন্ডেশন, আঞ্চলিক ফুড ব্যাংকসহ অন্যান্য সংস্থায় যাবে। ডিজনি বলেছে, ওয়াল্ট ডিজনি কোম্পানির সব কর্মচারী দুর্ভাগ্যজনক এ ঘটনার প্রভাব কাটিয়ে উঠতে একসঙ্গে কাজ করবে।

আরেক প্রযোজনা সংস্থা প্যারামাউন্ট গ্লোবালও ১০ লাখ ডলার অনুদানের ঘোষণা দিয়েছে। আর ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের নিজের পোশাক অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন আমেরিকার জনপ্রিয় টিভি ব্যক্তিত্ব কিম কার্দাশিয়ান। একই সঙ্গে উদ্ধারকর্মীদের জন্য বিশেষ তহবিলের ঘোষণাও দিয়েছেন তিনি।

লস অ্যাঞ্জেলেসের ঘরহারাদের জন্য বাড়ির দরজা খুলে রেখেছেন অভিনেত্রী। আগুনে ক্ষতিগ্রস্তদের কষ্ট ভাবাচ্ছে জোলিকে। তাই তিনি সাহায্য করার জন্য যথাসাধ্য চেষ্টা করছেন। জোলির মতো দাবানলে ক্ষতিগ্রস্তদের সহায়তায় হাত বাড়িয়ে দিয়েছেন অভিনেত্রী হ্যালি বেরিও।

তিনি ইনস্টাগ্রাম এক পোস্টে জানিয়েছেন, দাবানলে বিপদগ্রস্তদের মৌলিক চাহিদা পূরণে ‘সেনিটারি ক্লোজেট’ বিতরণ করেছেন তিনি। ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন মেগান মার্কেল ও প্রিন্স হ্যারিও। লস অ্যাঞ্জেলেস থেকে বাস্তুচ্যুত প্রিয়জনদের জন্য তারা নিজেদের বাড়ি খুলে দিয়েছেন।

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য এক মিলিয়ন ডলার অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন জেমি লি কার্টিস ও ক্রিস্টোফার গেস্ট। অনেকেই নিত্যপণ্যের সঙ্গে খাদ্য সহায়তা দিয়ে পাশে দাঁড়িয়েছেন। ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের প্রতিষ্ঠাতা শেফ জোসে আন্দ্রেসের সঙ্গে দেখা গেছে বেন অ্যাফ্লেকের প্রাক্তন স্ত্রী জেনিফার গার্নারকে। ক্ষতিগ্রস্তদের খাদ্য সহায়তা দিচ্ছেন তিনি।

এআরএস
বেলজিয়ামের ইতিহাসে এ যাবতকালের সবচেয়ে ভয়াবহ দাবানলের মুখোমুখি হয়েছে দেশটি। দেশটির পূর্বঞ্চলের প্রাকৃতিক সংরক্ষিত বনাঞ্চল 'হাই ফেন্স'-এ সৃষ্ট এই আগুনে ইতোমধ্যে ৩,০০০ হেক্টরেরও বেশি (প্রায় ২৭...
ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু পর্যবেক্ষণকারী সংস্থা 'কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস' জানিয়েছে, পশ্চিম ইউরোপ চলতি মৌসুমে ইতিহাসে রেকর্ডকৃত সবচেয়ে উষ্ণ জুন ও জুলাই মাস প্রত্যক্ষ করেছে। সংস্থাটির...
স্পেনের রাজধানী মাদ্রিদের পশ্চিমাঞ্চলীয় পাহাড়ি ও বনাঞ্চলে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ার পর দেখতে দেখতে পার হয়ে গেছে পাঁচটি দিন। শতাব্দীর অন্যতম মারাত্মক এই অগ্নিকাণ্ডে এ পর্যন্ত প্রায় ৩০ হাজার মানুষকে...
দক্ষিণ-পশ্চিম ফ্রান্সে তাণ্ডব চালানো ভয়াবহ দাবানল এখন এতটাই মারমুখী রূপ নিয়েছে যে তা বায়ুমণ্ডলে নিজের আবহাওয়া নিজেই তৈরি করছে! পরিবেশ ও অগ্নিনির্বাপক কর্তৃপক্ষের মতে, তীব্র আগুনের তাপে তৈরি হওয়া...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর