ক্যালিফোর্নিয়ায় দাবানলে মৃত্যু বেড়ে ২৪

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৫, ১০:৫১ পিএম

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ভয়াবহ দাবানলে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ জনে। নিখোঁজ রয়েছেন আরো অন্তত ১৬ জন।

এরইমধ্যে আগুনে হাজার হাজার ঘরবাড়ি, অন্যান্য ভবন ও অবকাঠামো পুড়ে ছাই হয়ে গেছে। অনেক অঞ্চলে দেখা দিয়েছে বিদ্যুৎ বিভ্রাট। পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আসেনি।

এনবিসির মিট দ্য প্রেস অনুষ্ঠানে ক্যাফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম জানিয়েছেন, এই দাবানল মার্কিন ইতিহাসে সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় হিসাবে চিহ্নিত হতে পারে।

তিনি বলেছেন, এই আগুন নেভাতে গিয়ে যা খরচ হচ্ছে এবং যে পরিমাণ চেষ্টা করতে হচ্ছে, তা আগে কখনো হয়নি।

গভর্নর জানিয়েছেন, পুড়ে যাওয়া শহরকে গড়ে তোলার জন্য পরিকল্পনা তৈরি করা হচ্ছে। লস অ্যাঞ্জেলেস ২.০ গড়ে তোলার জন্য একটি দল গঠন করা হয়েছে।

ডয়চে ভেলের খবরে বলা হয়েছে, লস অ্যাঞ্জেলেসে মোট পাঁচটি দাবানল জ্বলছে। তার মধ্যে প্যালিসেডে দমকলকর্মীরা দাবানলকে নিয়ন্ত্রণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু জোরালো হাওয়ার কারণে তা পূর্বদিকে আরো ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

লস অ্যাঞ্জেলেস কাউন্টির সুপারভাইজার লিন্ডসে হরভা জানিয়েছেন, লস অ্যাঞ্জেলেস কাউন্টির মানুষ আরেকটি নিদ্রাহীন রাত কাটিয়েছেন।

ক্যালিফোর্নিয়ার দমকল কর্মকর্তা টড হপকিন্স জানিয়েছেন, দাবানলের আগুন এখন ব্রেন্টউডে চলে যেতে পারে। এই বিলাসবহুল এলাকায় অনেক বিখ্যাত মানুষের বাস। গেটি সেন্টার ও এইসিএলএ ক্যাম্পাসও কাছেই।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, এবার ঝোড়ো হাওয়া বইতে পারে। ফলে আগুন আরো কয়েকদিন ধরে জ্বলবে। অন্তত চলতি সপ্তাহের বুধবার পর্যন্ত তা জ্বলবে বলে জানানো হয়েছে। আরো নতুন এলাকা দাবানলের গ্রাসে পড়তে পারে।

অন্যদিকে জনস্বাস্থ্য দপ্তরের কর্মকর্তা আনিশ মহাজন সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন, ধোঁয়া পরীক্ষা করে দেখা গেছে, তার মধ্যে গ্যাস, বাস্প ও ছোট কণা আছে। ওই ছোট কণা নাক ও গলায় গিয়ে সংক্রমণ ঘটাচ্ছে। বায়ুদূষণ প্রবল মাত্রায় হচ্ছে। তাই মানুষ যেনো ঘরে থাকেন।

একাত্তর/আরএ
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গল ও বুধবার মধ্যপ্রাচ্যজুড়ে দুই দেশের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরিস্থিতি চরম...
ইরানের অস্ত্র সক্ষমতা ব্যাপকভাবে হ্রাস পাওয়ার বিষয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজব ও দাবিকে প্রত্যাখ্যান করেছেন ইসলামিক রেভল্যুশন গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার...
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর