ভুতুড়ে নগরীতে রূপ নিয়েছে লস অ্যাঞ্জেলেস

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৫, ০৬:৪৮ পিএম

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে দাবানলে পুড়ে গেছে হাজারো বাড়িঘর। যেসব এলাকায় আগুন নেভাতে পেরেছেন দমকল কর্মীরা, সেসব জায়গায় ফিরতে শুরু করেছেন স্থানীয়রা। কিন্তু পুরো শহরই ধ্বংসস্তূপে পরিণত হওয়ায় ফেরার কোন জায়গা নেই অনেকেরই।

এরই মধ্যে ভয়াবহ দাবানলে বিধ্বস্ত এলাকাগুলোকে যুদ্ধক্ষেত্র হিসাবে বর্ণনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। দাবানলকে ‘যুদ্ধের দৃশ্য’ হিসেবে অভিহিত করে বাইডেন বলেছেন, আমাকে যুদ্ধের দৃশ্যের কথা মনে করিয়ে দিচ্ছে। যেন নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে বোমা ফেলা হয়েছে। পুরোপুরি যুদ্ধক্ষেত্রের দৃশ্য।

গণমাধ্যমসহ সামাজিক মাধ্যমগুলোতে ঘুরে বেড়াচ্ছে লস অ্যাঞ্জেলেস শহরের দাবানলের আগের আর পরের দৃশ্য। বেশিরভাগ নেটিজেনরা যাকে তুলনা করছেন যুদ্ধক্ষেত্র হিসেবে। যেন পারমাণবিক বোমা বিস্ফোরণ হয়েছে শহরটিতে। প্রচণ্ড আগুনে ধ্বংস হয়ে গেছে সব অবকাঠামো।

মাইলের পর মাইল পরিণত হয়েছে ভুতুড়ে নগরীতে। অনেকেই বলছেন, এ দৃশ্য তাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতাকে স্মরণ করিয়ে দিচ্ছে। আবার অনেকে ইসরাইলের হামলায় বিধ্বস্ত গাজা উপত্যকার সঙ্গেও তুলনা করছেন। ড্রোন থেকে তোলা দৃশ্যগুলো তেমনই মনে করিয়ে দিচ্ছে সবাইকে।

লস অ্যাঞ্জেলেসের এক বাসিন্দা দাবানলের অভিজ্ঞতার কথা জানিয়ে বলেন, আমরা আমাদের এলাকা ছেড়ে চলে গিয়েছিলাম। খবরে দেখলাম আগুন নিভে যাওয়ার পর নিজেদের শহরের অবস্থা। আর থাকতে পারলাম না ফিরে না এসে।

তিনি আরও বলেন, সে সময় পালিয়ে যাওয়াটাই সবচেয়ে বুদ্ধিমানে কাজ হয়েছে। কিন্তু এখন আফসোস হচ্ছে। কেন নিজেদের বাড়িটি বাঁচানোর চেষ্টা করলাম না। এখন মনে হচ্ছে সবাই মিলে চেষ্টা করলে হয়তো শহরের কিছুটা অংশ অন্তত বাঁচাতে পারতাম। যদিও সেটা কিছুটা ঝুঁকিপূর্ণ হতো।

নিজেদের ধ্বংস হয়ে যাওয়া বাড়ির জায়গায় এক তোড়া গোলাপ রেখে কান্নায় ভেঙে পড়েন লস অ্যাঞ্জেলেস শহরের ডেমিনা ও লিচটেনবার্গ দম্পতি।

তারা বলেন, আগুনে আমাদের রেফ্রিজারেটর গলে একটা ছোট বস্তুতে পরিণত হয়েছে। নিজেদের পুড়ে যাওয়া বাড়িটিকে ধন্যবাদ জানাতে এসেছি এখানে। বাড়িটি আমাদের এবং আমরা বাড়িটি আগলে রাখার শেষ পর্যন্ত চেষ্টা করেছি। এখান থেকে আমাদের জীবনের একটি নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে।

এদিকে, দাবানলে সাহসিকতার পরিচয় দিয়েছেন আলটাডেনার ৬৯ বছর বয়সী বাসিন্দা মাকাস ডাসিগেনিস। আগুন তাদের বাড়ির খুব কাছেই চলে এসেছিলো। কিন্তু তিনি পালিয়ে না গিয়ে নিজের এবং দুই প্রতিবেশীরও ঘর বাঁচাতে সক্ষম হয়েছেন।

তিনি বলেন, আমি জানতাম এটা সম্ভব। প্রতিবেশীদের সুইমিং পুল থেকে পাইপে করে পানি নিয়ে সারারাত ছিটিয়েছি। দুইদিন নির্ঘুম থেকেছি। সৃষ্টিকর্তা আমাকে সাহায্য করেছেন। যদিও একা কাজটা করতে ভীষণ ঘাবড়ে গিয়েছিলাম। কিন্তু থেমে যাইনি। চেষ্টা না করলে নিজেকে ক্ষমা করতে পারতাম না আমি।

লস অ্যাঞ্জেলেসের পাঁচটি কাউন্টিতে এখনো দাবানল জ্বলছে আর এগুলো নেভাতে হিমশিম খাচ্ছেন ফায়ার ফাইটাররা। দমকা বাতাসে আগুন নেভানোর কাজ ব্যাহত হচ্ছে। দাবানলে এই পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ জনে। গত ৬ দিনে দাবানলে পুড়ে গেছে ৪০ হাজারেরও বেশি এলাকা।

এআরএস
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গল ও বুধবার মধ্যপ্রাচ্যজুড়ে দুই দেশের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরিস্থিতি চরম...
ইরানের অস্ত্র সক্ষমতা ব্যাপকভাবে হ্রাস পাওয়ার বিষয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজব ও দাবিকে প্রত্যাখ্যান করেছেন ইসলামিক রেভল্যুশন গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার...
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর