ছেলের ছাগল দেখিয়ে দেয় মতিউরের দুর্নীতির শেকড়

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৫, ১০:২৩ এএম

গেলো বছর ছাগলকাণ্ডে আলোচনায় আসার পর থেকেই সাবেক এনবিআর কর্মকর্তা মতিউর রহমানের খোঁজ পাওয়া যাচ্ছিলো না। অবশেষে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে মতিউর রহমান ও তার স্ত্রী লায়লা কানিজ লাকিকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

গেলো বছরের কোরবানির ঈদে ঢাকার সাদিক অ্যাগ্রো থেকে ১২ লাখ টাকার একটি ছাগল কিনে আলোচনার জন্ম দেন মতিউর রহমানের ছেলে মুশফিকুর রহমান ইফাত। এছাড়া কেনেন আরো কয়েক লাখ টাকার গরু।

এ খবর প্রকাশ্যে আসার পর রাজস্ব কর্মকর্তার ছেলের কোরবানির খরচ দেখে আঁতকে ওঠে সাধারণ। প্রশ্ন জাগে, জনগণের কাছ থেকে কর আদায় করে, সেই অর্থ বিলাসী জীবনে ঢালা হচ্ছে কিনা।

আর প্রশ্ন ওঠা শুরু হওয়ার পরেই মুশফিকুর রহমান ওরফে ইফাতকে নিজের ছেলে হিসেবে অস্বীকার করে বসেন মতিউর রহমান। এতে ক্ষোভও জানান ছেলে ইফাত। কিন্তু তাতেই ঘটনা থেমে থাকেনি।

রাজস্ব বোর্ডের প্রভাবশালী এই কর্মকর্তার অঢেল অর্থ সম্পদের খবর বেরিয়ে আসতে শুরু করে। শেয়ারবাজারে বিনিয়োগ, কোম্পানিতে শেয়ার, জমি, বাড়ি, গাড়িসহ নজিরবিহীন সম্পদে তথ্য প্রকাশ্যে চলে আসে।

এরপরই, ছাগলকাণ্ডে আলোচিত মতিউর রহমানকে জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট পদ থেকে সরিয়ে দেয়া হয়।

তাকে সংযুক্ত করা হয় অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে। সেই সঙ্গে মতিউর রহমানের বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগ অনুসন্ধানে নামে দুদক।

মতিউর ও তার পরিবারের সদস্যদের নামে থাকা জমি ও ফ্ল্যাটসহ অঢেল সম্পদের খোঁজ পায় দুদক। আদালত এসব সম্পদ জব্দ করে হেফাজতে নিতে দুদককে অনুমতি দিয়েছে।

এ পর্যায়ে গত বছরের ৩১ জুলাই অর্থ মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, চাকরি থেকে অবসর নিয়েছেন মতিউর রহমান। এরপরই শুরু হয় মতিউরের অবস্থান নিয়ে কানাঘুষা।

ছাগলকাণ্ডে আলোচনায় আসার পর থেকেই মতিউর রহমানের হদিস পাওয়া যাচ্ছিল না। তার বিভিন্ন বাসভবনে খোঁজ নিয়েও সন্ধান মেলেনি। এমনকি ঈদের ছুটির পর অফিসেও ফেরেননি।

খবর রটে যায়, প্রভাবশালী সিন্ডিকেটের মাধ্যমে আখাউড়া স্থলবন্দর দিয়ে পালিয়ে গেছেন মতিউর। তবে, মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর বসুন্ধরা থেকে গ্রেপ্তারের পর জানা গেলো দেশেই ছিলেন তিনি।

এআরএস
রাজধানীর আদাবরের নবোদয় হাউজিং এলাকায় বিএনপি নেতা মো. আবুল বাসার বাদশাকে কুপিয়ে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাজধানীর পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যাকাণ্ডের নেপথ্যে ছিল এলাকায় আধিপত্য বিস্তার ও ব্যবসার ভাগ-বাঁটোয়ারা নিয়ে বিরোধ। এই হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেওয়া দুই শুটারকে গ্রেপ্তারের পর আজ শুক্রবার...
প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘পার্সোনাল সেক্রেটারি’ (পিএস) পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসা মো. আব্দুস সালাম নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে একটি গোয়েন্দা সংস্থা।
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় মাদকবিরোধী এক বিশেষ অভিযানে ৯ জন মাদকসেবীকে গ্রেপ্তার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের স্পেশাল অ্যাকশন গ্রুপ।
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর