তেজগাঁওয়ে সিটিটিসির অভিযানে ৯ মাদকসেবী গ্রেপ্তার

আপডেট : ১৫ মার্চ ২০২৬, ১১:২৭ পিএম

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় মাদকবিরোধী এক বিশেষ অভিযানে ৯ জন মাদকসেবীকে গ্রেপ্তার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের স্পেশাল অ্যাকশন গ্রুপ।

শনিবার (১৪ মার্চ) বিকেলে এফডিসি ও কাওরান বাজার সংলগ্ন রেললাইন এলাকায় এই অভিযান চালানো হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান রোববার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, শনিবার বিকেল ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত পরিচালিত এই অভিযানে মাদক সেবনরত অবস্থায় ৯ জনকে হাতেনাতে আটক করা হয়।

গ্রেপ্তার হলেন— মো. জাকির হোসেন (৪০), রাকিবুল হাসান রকি (২৫), আল আমিন (২২), ইবনে হাসেম (৩২), মো. স্বপন ইসলাম (২৬), খালিদ বিন আজাদ (৪১), সাকিব (১৯), রিফকুল ইসলাম (২০) এবং মাজহারুল ইসলাম (১৯)।

অভিযানের সময় তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

সিটিটিসি সূত্রে জানা গেছে, মাদকবিরোধী নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এই বিশেষ ঝটিকা অভিযান চালানো হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তেজগাঁও শিল্পাঞ্চল থানায় সোপর্দ করা হয়েছে। আজ তাদের সংশ্লিষ্ট আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

একাত্তর/আরএ
রাজধানীর যাত্রাবাড়ীর পোস্তগোলা এলাকার একটি বিদ্যালয়ের টয়লেটের ভেতরে অজ্ঞান হয়ে আটকে পড়া সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পাওয়ার পর উদ্ধার অভিযান...
রাজধানীর বংশালে মোটরপার্টসের গোডাউনে গ্যাসলাইন বিস্ফোরণে ধসে পড়া দেয়ালে চাপা পড়ে দেলোয়ার হোসেন (৩৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তার চাচাতো ভাই নাজমুল (৩৩)।
রাজধানীর আদাবরের নবোদয় হাউজিং এলাকায় বিএনপি নেতা মো. আবুল বাসার বাদশাকে কুপিয়ে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
দেশজুড়ে মশার উপদ্রব এবং ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো মারাত্মক রোগ প্রতিরোধে সাধারণ নাগরিকদের নিজ নিজ বাড়ি ও আশেপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিভিন্ন সময়ে...
বিএনপি সরকারের কৃষকবান্ধব উদ্যোগের অংশ হিসেবে ১০ হাজার টাকা পর্যন্ত সুদে-আসলে কৃষিঋণ মওকুফ কর্মসূচির আওতায় পঞ্চগড়ের বোদা উপজেলায় পাঁচ হাজার ৮৯২ জন কৃষকের মাঝে কৃষিঋণ মওকুফের সনদ ও বন্ধক রাখা...
কাতারের মরুভূমিতে ইতিমধ্যেই ফুটবলের এভারেস্ট জয় করেছে আর্জেন্টিনা। কিন্তু বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা এবারের বিশ্বকাপে প্রতি পদে পদে বুঝিয়ে দিয়েছে, একবার ট্রফি ছোঁয়া মানেই তাদের ক্ষুধার অবসান ঘটে...
তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের কাছে হারের পর ফরাসি টিভি চ্যানেল এম সিক্সে মুখ খুলেছেন ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপে। প্রথমার্ধে দলের জঘন্য পারফরম্যান্স নিয়ে ক্ষোভ উগড়ে দেয়ার পাশাপাশি...
হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন এক হাজার ৫১ জন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর