জামায়াত নেতা হত্যার আসামিকে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যা

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৫, ০৫:১৬ পিএম

ঝিনাইদহে জামায়াতে ইসলামীর এক নেতার হত্যা মামলার আসামিকে বাড়ি থেকে তুলে নিয়ে পিটিয়ে, কুপিয়ে ও দুই পায়ের রগ কেটে হত্যা করেছে দুর্বত্তরা। স্থানীয়রা তাকে পুলিশের সোর্স দাবি করলেও তা অস্বীকার করেছেন সংশ্লিষ্টার। পুলিশ বলছে, কোটচাঁদপুরের জামায়াত নেতা এনামুল মাস্টার হত্যা মামলার অন্যতম আসামি ছিলেন ওই ব্যক্তি। 

মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাতে জেলার কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী ইউনিয়নের চাঁদপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতের নাম কাওসার আলী (৫০)। তিনি ওই এলাকার লুৎফর লস্করের ছেলে।

নিহতের পরিবার জানায়, গেলো রাত ১২টার দিকে ১৫/২০ জন মুখোশ পড়ে বাড়িতে এসে জোর করে তাকে তুলে নেয়। পরে বাড়ির পাশের রেলগেটে পিটিয়ে ও কুপিয়ে মৃত ভেবে ফেলে রেখে যায়। টের পেয়ে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

এদিকে স্থানীয়দের ভাষ্য, কাওসার বিগত সরকারের আমলে পুলিশের সোর্স হিসাবে কাজ করতেন।

কোটঁচাদপুর থানার অফিসার ইনচার্জ কবির হোসেন মাতুব্বর জানান, পুলিশ কাউসারের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্নসহ দুই পায়ের রগ কাটা ছিল। বাকিটা চিকিৎসকরা জানাতে পারবেন। 

কাওয়ার পুলিশের সোর্স ছিলেন স্থানীয়দের এমন দাবি অস্বীকার করে তিনি জানান, কাউসার আলি ২০১৪ সালে কোটচাঁদপুরের এলাঙ্গী ইউনিয়নের জামায়াত নেতা এনামুল হক মাস্টার হত্যা মামলার আসামি ছিলেন। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।

এদিকে বুধবার বিকেল পাঁচটা পর্যন্ত এ ঘটনায় থানায় মামলা হয়নি।

একাত্তর/এসি
কুষ্টিয়ার খোকসা উপজেলায় মাঝরাতে অতর্কিত হামলায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, মাদকের টাকা ভাগাভাগি নিয়ে এই ঘটনা ঘটেছে।
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরকে (৫২) কুপিয়ে হত্যায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, আটক ব্যক্তিরা জেলার বাইরের বাসিন্দা...
কিশোরগঞ্জের মিঠামইনে বাড়ির সামনে উপজেলা বিএনপির সভাপতি (বর্তমানে দলীয় পদ স্থগিত) জাহেদুল আলম জাহাঙ্গীরকে (৫৭) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 
ব্রাহ্মণবাড়িয়া ও ঝিনাইদহে আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্রসহ তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।  সোমবার (২৯ জুন) সকালে এই দুর্ঘটনাগুলো ঘটে। 
করোনাকালে রোগীদের নমুনা পরীক্ষা না করেই ভুয়া রিপোর্ট দেওয়া ও প্রতারণার দায়ে দেশজুড়ে আলোচিত রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিমকে আবারও গ্রেপ্তার করেছে পুলিশ।
মশা নিয়ন্ত্রণে এখন পর্যন্ত যেসব রাসায়নিক বা কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে, তা খুব একটা কার্যকর হচ্ছে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।...
আমদানি-নির্ভর জ্বালানির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে দেশকে দীর্ঘদিন ধরে অন্য দেশের ওপর পরনির্ভরশীল করে রাখা হয়েছিলো বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।...
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে পদ্মার পানি বৃদ্ধি পাওয়ায় মানিকগঞ্জের পাটুরিয়া লঞ্চঘাটের সংযোগ সড়ক তলিয়ে গেছে। এতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় ২১টি জেলার যাতায়াতকারী হাজারো যাত্রী চরম...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর