সোহরাওয়ার্দীতে সমাবেশ হলে ‘বইমেলা অসম্ভব’: বাংলা একাডেমি

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫, ০৭:২৩ পিএম

অমর একুশে বইমেলার আগে সোহরাওয়ার্দী উদ্যানে যে কোনো ধরনের সমাবেশের আয়োজন করা হলে যথাসময়ে বইমেলা আয়োজন অসম্ভব বলে মনে করছে মেলা পরিচালনা কমিটি।

বৃহস্পতিবার এ বিষয়ে মেলা পরিচালনা কমিটির সভাপতি ও বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম একটি চিঠি দিয়েছেন সংস্কৃতি মন্ত্রণালয়ে।
 
অধ্যাপক মোহাম্মদ আজমের সই করা ওই চিঠিতে বলা হয়েছে, বাংলা একাডেমি অমর একুশে বইমেলা ২০২৫ আয়োজনের জন্য (গণপূর্ত অধিদপ্তর থেকে প্রাপ্ত চিঠি সংযুক্ত-১) সোহরাওয়ার্দী উদ্যান ১ জানুয়ারি থেকে ৩ মার্চ ২০২৫ পর্যন্ত বরাদ্দ পেয়েছে। বইমেলার প্রস্তুতি, বিশেষত স্টল নির্মাণের কাজ আংশিক সম্পন্ন হয়েছে।

এরই মধ্যে বিভিন্ন সূত্রে জানা গেছে, গণপূর্ত অধিদপ্তর একই সময়ে সোহরাওয়ার্দী উদ্যানে অন্যান্য সমাবেশ ও কার্যক্রম আয়োজনের জন্য অনুমতি প্রদান করেছে। এতে বইমেলা হুমকির মুখে পড়েছে। একই সময়ে অন্য কোনো সমাবেশ উদ্যানে হলে বইমেলা আয়োজন করা অসম্ভব।

বাংলা একাডেমি বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার জন্য সংস্কৃতি মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়ে চিঠিতে বলা হয়েছে, এই পরিপ্রেক্ষিতে বিষয়টি খতিয়ে দেখে বইমেলার জন্য বরাদ্দকৃত স্থানে অন্য কোনো সভা সমাবেশের অনুমতি বাতিল করা প্রয়োজন। বিষয়টি বিশেষভাবে বিবেচনা করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।

এর আগে গত সোমবার সন্ধ্যায় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কর্মীরা ১৭ জানুয়ারি সমাবেশ উপলক্ষে প্রস্তুতির জন্য বইমেলার শ্রমিকদের কাজ বন্ধ রাখতে অনুরোধ করেন। এ নিয়েই শুরু হয় জটিলতা।

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে, গণপূর্ত অধিদপ্তর থেকে তাদের সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে।  

আরবিএস
অমর একুশে বইমেলার প্রথম শিশুপ্রহরে রঙ-তুলির আঁচড়ে রঙিন হয়ে উঠেছে বাংলা একাডেমি প্রাঙ্গণ। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) মেলার দ্বিতীয় দিনে সকাল থেকেই অভিভাবকদের হাত ধরে শিশুদের ভিড় ছিল চোখে পড়ার মতো।
অনেক অপেক্ষার পর অবশেষে দুয়ার খুললো বাঙালির প্রাণের মেলা ‘অমর একুশে বইমেলা’র। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে বাংলা একাডেমি প্রাঙ্গণে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।...
অমর একুশে বইমেলা ২০২৬-এর সূচিতে বড়ো ধরনের পরিবর্তন আনা হয়েছে। এবারের মেলা ২১ ফেব্রুয়ারির পরিবর্তে শুরু হবে আগামী ২৫ ফেব্রুয়ারি এবং চলবে ১৫ মার্চ পর্যন্ত। একই সঙ্গে মেলায় অংশগ্রহণকারী প্রকাশনা...
অমর একুশে বইমেলার ৬০ ভাগ প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রকাশকদের ভিন্নমত সত্ত্বেও ২০ ফেব্রুয়ারি থেকেই বইমেলা শুরু হবে বলে জানিয়েছে বাংলা একাডেমি।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর