সদরঘাটে দেশীয় অস্ত্রসহ তিন ছিনতাইকারী গ্রেপ্তার

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৫, ০৪:২৩ পিএম

ছিনতাইয়ের প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিন পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেলে সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে কোতোয়ালি থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মাসুদ ওরফে রবিন (২৪), মো. সাইফুল ইসলাম (২৫) ও মো. সাইফুল ইসলাম ওরফে আল আমিন (১৯)।

কোতোয়ালি থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সদরঘাট ভিআইপি গেটের সামনে কিছু দুষ্কৃতকারী দেশীয় অস্ত্রসহ ছিনতাইয়ের উদ্দেশ্যে সমবেত হওয়ার খবর পেয়ে সদরঘাট পুলিশ ফাঁড়ির টহল টিম দ্রুত সেখানে পৌঁছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি চাপাতি, একটি চাকু ও একটি খুর উদ্ধার করা হয়।

থানা সূত্র আরো জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা পেশাদার ছিনতাইকারী দলের সদস্য। তারা সদরঘাট এলাকাসহ আশপাশের বিভিন্ন জায়গায় পথচারীদের কাছ থেকে মোবাইল, নগদ অর্থসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র ছিনতাই করত। রাস্তায় ও নির্জন স্থানে সুযোগ বুঝে ছিনতাইয়ের উদ্দেশ্যে তারা সমবেত হয়েছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে।

তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

একাত্তর/আরএ
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি কাজে বাধা প্রদান, কর্মকর্তাদের গালাগাল, লাঞ্ছিত করা ও চরম বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.)...
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৬৪ জন গ্রেপ্তার হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ৫৮টি মামলা দায়ের করা হয়েছে।
রাজধানীর অভিজাত এলাকা ধানমন্ডিতে খাঁটি স্বর্ণ বিক্রির প্রলোভন দেখিয়ে এক ব্যবসায়ীকে ফাঁদে ফেলে ৩৮ লাখ টাকা ডাকাতির ঘটনায় তিন অবসরপ্রাপ্ত সেনা সদস্যসহ আন্তর্জাতিক প্রতারক ও ডাকাত চক্রের ৯ সদস্যকে...
রাজধানীর জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাইকারী ব্যাগ ধরে টান দেওয়ায় রিকশা থেকে পড়ে এক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারা গেছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর