র‍্যাব তার নিজস্ব নিয়মেই চলবে: নতুন ডিজি

আপডেট : ০১ অক্টোবর ২০২২, ০৮:০০ পিএম

যে দেশই নিষেধাজ্ঞা দিক না কেন, র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব) তার নিজস্ব নিয়মে চলবে বলে জানিয়েছেন সংস্থাটির নতুন প্রধান এম খুরশীদ হোসেন।

শনিবার সকালে র‍্যাবের মহাপরিচালকের দায়িত্ব পালনের প্রথম দিনে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেয়ার পর তিনি একথা জানান। 

খুরশীদ হোসেন বলেন, র‍্যাব নির্দিষ্ট কিছু আইনের অধীনে পরিচালিত হয়। তাই বাইরের কোনও দেশের কথায় র‍্যাবের সংস্কারের প্রশ্নই আসে না।

র‍্যাব মহাপরিচালক বলেন, দেশে শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে এটি একটি বিশেষ সংস্থা। এটি সরকারের আইন দ্বারা চলে। সেই আইনেই র‍্যাবের কর্মকাণ্ড পরিচালিত হবে।

তিনি বলেন, আইনের বাইরে কোনো কাজ করে না। তাই সংস্কারের প্রশ্নই ওঠে না। বাইরের কারো কথায় সংস্কারের প্রশ্নই ওঠে না। 

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিষয়ে খুরশীদ বলেন, নিষেধাজ্ঞা সরকারিভাবে মোকাবিলা করা হচ্ছে। তারা যেসব বিষয় আমাদের কাছে চেয়েছে, ইতোমধ্যে আমরা সেগুলোর জবাব দিয়েছি। জবাব দেওয়ার পরে তারা নতুন করে কোনো প্রশ্ন তোলার সুযোগ পায়নি।

আরও পড়ুন: আন্তর্জাতিক প্রবীণ দিবসে সহনশীলতার ঢাকা

তিনি বলেন, আমরা আমাদের দায়িত্ব পালন করে যাব। যারা কাজ করে তাদের ত্রুটি-বিচ্যুতি হতেই পারে। তবে, দেখতে হবে সেটা ব্যক্তি স্বার্থে নাকি দেশের সাধারণ মানুষের স্বার্থে।

এ সময় খুরশীদ জানান, দুর্গাপূজায় কেউ যাতে সামাজিক মাধ্যমে গুজব ছড়িয়ে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে না পারে সেজন্য নজর রাখছে র‍্যাবের সাইবার পেট্রোলিং ইউনিট। 

সেই সাথে পূজায় প্রতিটি মণ্ডপে নিরাপত্তা রক্ষায় চার থেকে ছয় জন আনসার বাহিনীর সদস্য থাকবেন। থাকবে সিসিটিভির নজরদারি। 


একাত্তর/এসজে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
বিদ্যমান এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করে বাংলাদেশ পুলিশ বাহিনীর পূর্ণাঙ্গ আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে...
আগামী দিনে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র‍্যাব) একটি জনবান্ধব ও দায়িত্বশীল বাহিনী হিসেবে পুনর্গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। 
র‍্যাবের মতো সংস্থার বাংলাদেশে প্রয়োজন আছে বলে জানিয়েছেন বাহিনীর মহাপরিচালক আহসান হাবীব পলাশ। র‍্যাব বিলুপ্ত হবে কি না, সেই বিষয়টি সরকারের বিবেচনা ও দায়িত্ব বলেও মন্তব্য করেছেন তিনি।
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
জাতীয় স্বার্থেরভিত্তিতে প্রয়োজন অনুযায়ী যেকোনো নিরাপত্তা জোটে বাংলাদেশের যুক্ত হওয়াকে অস্বাভাবিক কিছু নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, বর্তমান পরিবর্তিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর