বিমানের ফ্লাইটে বোমা হামলার হুমকি, নিরাপদে অবতরণ

আপডেট : ২২ জানুয়ারি ২০২৫, ০১:৩১ পিএম

ইতালির রোম থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কে বা কারা বোমা হামলার হুমকি দিয়েছে। বিমানবন্দরের পরিচালক একাত্তরকে এ খবর নিশ্চিত করেছেন।

বুধবার (২২ জানুয়ারি) সকালে ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের আগেই এ হুমকি পাওয়া যায়। এরপরই সকাল ৯টা ২০ মিনিটে ওই ফ্লাইটি নিরাপদে অবতরণ করে।

এরপর সকাল সাড়ে ১০টায় বোমা ডিসপোজাল ইউনিট প্লেনটির ভেতর প্রবেশ করে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তল্লাশি চলছিলো। প্লেনের ভেতরে সিট, করিডোর, টয়লেট, ক্যাফেতে তল্লাশি চলছে।

ফ্লাইটের ২৫০ জন যাত্রী ও ১৩ ক্রুকে টার্মিনালে নেয়া হয়েছে। উড়োজাহাজটি ঘিরে রাখে আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা। যাত্রীরা সবাই নিরাপদে আছেন বলে নিশ্চিত হওয়া গেছে। 

যাত্রীদের টার্মিনাল ভবনে রাখা হয়েছে। কাউকে ইমিগ্রেশন করতে দেওয়া হয়নি। উড়োজাহাজটি পুরোপুরি নিরাপদ ঘোষণার আগ পর্যন্ত যাত্রীরা টার্মিনাল ভবনেই থাকবেন।

জানা গেছে, বোমা হামলার হুমকি ওই ফ্লাইটের পাইলট বা কো পাইলটকে নয়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলামের হোয়াটসঅ্যাপ নম্বরে দেয়া হয়েছে।

একটি অপরিচিত নম্বর থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফোন করে এই হুমকি দেওয়া হয়। তবে সেখানে কী বলা হয়েছে তা সকাল ১০টা ২০ মিনিট পর্যন্ত জানা সম্ভব হয়নি।

এআরএস
পাকিস্তানের কোয়েটায় ভয়াবহ বোমা হামলায় হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সড়ক, রেল ও জলপথের পাশাপাশি এবারের ঈদে আকাশপথেও ঘরমুখী মানুষের চাপ ব্যাপক বেড়েছে। ভোগান্তি এড়াতে যাত্রীরা আগেভাগেই বিমানে বাড়ি ফেরার প্রস্তুতি নিয়েছেন।
বিমানের প্রথম ফ্লাইট করাচিতে পৌঁছাবে বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১১টায়। ফিরতি ফ্লাইট বিজি-৩৪২ করাচি থেকে আজ রাত ১২টা ১ মিনিটে যাত্রা করে ঢাকায় পৌঁছাবে আগামীকাল শুক্রবার (৩০ জানুয়ারি) ভোর ৪টা ২০...
এর আগে এই রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা আগামী ১ ফেব্রুয়ারি থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছিল।
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের সেই মহাকাব্যিক লড়াইয়ে অতিরিক্ত সময়ের দ্বিতীয় অর্ধে ১০ জনের দল নিয়ে শেষ পর্যন্ত ভেঙে পড়েছিল আর্জেন্টিনার প্রতিরোধ। ১০৬ মিনিটে ফেরান তোরেসের এক নিখুঁত লক্ষ্যভেদে ২০২৬...
গণতন্ত্র রক্ষায় এবং জুলাই সনদকে বাস্তবরূপ দিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ন্যূনতম ঐক্য থাকা জরুরি বলে মনে করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
স্পেনের কাছে অতিরিক্ত সময়ের লড়াইয়ে ১-০ গোলে বিশ্বমঞ্চের শিরোপা হারানোর পর মেটলাইফ স্টেডিয়ামের ঘাসে বসে লিওনেল মেসির সেই অঝোর ধারায় কান্না, পুরো আর্জেন্টিনার হৃদয়কে দুমড়ে-মুচড়ে দিয়েছে। তবে, হারের এই...
মেটলাইফ স্টেডিয়ামের ১০৬ মিনিটে ফেরান তোরেসের সেই গোল যখন স্পেনকে ইতিহাসের দ্বিতীয় বিশ্বকাপ ট্রফি এনে দিল, ঠিক সেই মুহূর্তে মাঠের লড়াই গড়াচ্ছিল কুৎসিত এক রণক্ষেত্রে! ফাইনালের শেষ বাঁশি বাজার পর যখন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর