কুম্ভমেলায় পদদলিত হয়ে নিহত ৪০, আহত অর্ধশতাধিক

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৫, ০৭:৫৬ পিএম

ভারতে হিন্দু পুণ্যার্থীদের সবচেয়ে বড় সমাবেশ মহাকুম্ভ মেলায় পদদলিত হয়ে অন্তত ৪০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

স্থানীয় পুলিশ কর্মকর্তাদের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বুধবার ভোরে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, মেলায় আগত পুণ্যার্থীরা গঙ্গাস্নানের উদ্দেশে গত মঙ্গলবার সন্ধ্যা থেকেই গঙ্গা নদীর তীরে জড়ো হয়েছিলেন। বুধবার সূর্য ওঠার আগেই স্নান শেষের বাধ্যবাধকতা থাকায় সেখানে অনেক মানুষের সমাগম ঘটে। এসময় ধাক্কাধাক্কি শুরু হলে ভিড়ের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকেই পদদলিত হয়ে নিহত হন। 

হিন্দুস্থান টাইমসের খবরে বলা হয়েছে, মঙ্গলবার রাত দুটো নাগাদ প্রথম পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। বুধবার ভোর পর্যন্ত ঘটনাস্থলে হুড়োহুড়ি চলতে থাকে বলে জানা গেছে।  

ডয়চে ভেলের জানিয়েছে, আহত ব্যক্তিদের উদ্ধার করে আশপাশের হাসপাতালগুলোতে চিকিৎসা দেয়া হচ্ছে। আহতদের অনেকের অবস্থায় আশঙ্কাজনক। 

কয়েকটি হাসপাতাল সূত্রে জানা যায়, ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত ৪০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে ঠিক কতজনের মৃত্যু হয়েছে এবং কতোজন আহত হয়েছেন তা আনুষ্ঠানিক জানানো হয়নি। 

এই পরিস্থিতিতে বুধবার সকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে ফোন করেছেন বলে জানা গেছে।  

পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী।  

ভারতের কুম্ভমেলা পৃথিবীর সবচেয়ে বড় ধর্মীয় সমাগম হিসেবে পরিচিত। প্রতি ১২ বছর পরপর হয় এই মেলা। এতে ভারত ও বিশ্বের বিভিন্ন দেশ থেকে জড়ো হন কয়েক কোটি পুণ্যার্থী।  

আরবিএস
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার পর হিমালয় অঞ্চলের নাজুক পরিবেশগত পরিস্থিতি নিয়ে ভারত, চীন, নেপাল ও ভুটানকে রাজনৈতিক মতভেদ ভুলে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী...
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর