বিদ্যুৎ ও জ্বালানি খাতে প্রাকৃতিক সম্পদ ব্যবহার নিশ্চিত করতে হবে

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৫, ০৯:১৮ পিএম

বিদ্যুৎ ও জ্বালানি খাতে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের জন্য নিজস্ব প্রাকৃতিক সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। এ লক্ষ্যে বিদ্যুৎ ও জ্বালানি খাতে গবেষণার মাধ্যমে প্রযুক্তির উন্নয়ন, নতুন প্রযুক্তি উদ্ভাবন, জাতীয় ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষক ও বিজ্ঞানীদের গবেষণা কার্যে সম্পৃক্তকরণ করা একান্ত প্রয়োজন।

বৃহস্পতিবার আইইবি ভবনে বিইপিআরসি’র সভাকক্ষে বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল আয়োজিত জ্বালানি ও বিদ্যুৎ বিষয়ক প্রায়োগিক গবেষণার ক্ষেত্র চিহ্নিতকরণের লক্ষ্যে বিইপিআরসির সঙ্গে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের এসব কথা বলেন।

সভাপতির বক্তব্যে বিইপিআরসি চেয়ারম্যান (সিনিয়র সচিব) মোহাম্মদ ওয়াহিদ হোসেন বলেন, দেশে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিদ্যুৎ ও জ্বালানি সেক্টরে আধুনিক প্রযুক্তি উদ্ভাবন ও প্রসারের লক্ষ্যে ২০১৫ সালে বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল (বিইপিআরসি) গঠন করা হয়। এ সংস্থার আওতায় দেশের গবেষকগণের মাধ্যমে এ সেক্টরে লাগসই প্রযুক্তির উদ্ভাবনের জন্য সংশ্লিষ্ট প্রকল্পে অর্থায়ন করা হয়েছে।

বিইপিআরসির মূল দায়িত্ব ও কার্যাবলীর সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতে গবেষণার মাধ্যমে নতুন প্রযুক্তির উদ্ভাবন, বিদ্যমান প্রযুক্তির উন্নয়ন ও উৎকর্ষ সাধন, নবায়নযোগ্য জ্বালানির সাশ্রয়ী ও টেকসই ব্যবহার নিশ্চিত করা, বিদ্যুৎ ও জ্বালানি সেক্টরে বিদ্যমান সমস্যা চিহ্নিত করা ও তা সমাধানে সরকারকে পরামর্শ দেওয়া, আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ের গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে নিবিড় যোগাযোগ রক্ষা করা এবং জাতীয় ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষক ও বিজ্ঞানীদের গবেষণায় সম্পৃক্ত করা এ কাউন্সিলরের অন্যতম দায়িত্ব ও কার্যাবলীর।

তিনি আরও বলেন, টেকসই জ্বালানি এবং বিদ্যুতের সরবরাহ ও ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক গবেষণার ক্ষেত্রে বিইপিআরসি অগ্রণী ভূমিকা পালন করছে। দেশে ও বিদেশে কর্মরত জ্বালানি ও বিদ্যুৎ খাত সংশ্লিষ্ট খ্যাতনামা বিজ্ঞানী ও বিশেষজ্ঞ প্যানেল তৈরির মাধ্যমে কার্যকরী যোগাযোগ নেটওয়ার্ক স্থাপন করা হয়েছে এবং কাউন্সিলের গবেষণামূলক কার্যক্রমের সঙ্গে তাদের নিয়মিতভাবে সম্পৃক্ত করা হচ্ছে। এছাড়াও, বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানে গবেষণা কার্যক্রমকে উৎসাহিত করার জন্য কাউন্সিল কর্তৃক নিয়মিতভাবে কারিগরি সেমিনার ও কর্মশালার আয়োজন করা হচ্ছে। 

এ সময় সভায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরবিএস
২০৩০ সালের মধ্যে দেশের সড়ক পরিবহন খাতে ব্যবহৃত যানবাহনের অন্তত ৩০ শতাংশকে ইলেকট্রিক মোটরযানে রূপান্তরের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। 
জুলাই মাসের জন্য জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রেখে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। যা কার্যকর হবে আগামী ১ জুলাই থেকে।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত এবং বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতার কারণে বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরে তেল, গ্যাস, বিদ্যুৎ ও সার খাতে বাংলাদেশকে অতিরিক্ত প্রায় ৪২ হাজার ৬০০ কোটি টাকা ভর্তুকি দিতে হতে পারে...
বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনায় জ্বালানি তেলের সাশ্রয় নিশ্চিত করতে সরকারি সভা, কর্মশালা ও প্রশিক্ষণ কার্যক্রমে ভার্চুয়াল প্ল্যাটফর্ম ব্যবহারের নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর