শুক্রবার অবরোধ নেই, দাবি না মানা পর্যন্ত অনশনের ঘোষণা

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৫, ১১:০৯ এএম

দাবি না মানা পর্যন্ত আমরণ অনশন কর্মসূচি চালিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। তবে শুক্রবার (৩১ জানুয়ারি) কোনো অবরোধ কর্মসূচি নেই বলেও জানান তারা।

এদিকে টানা তৃতীয় দিনের মতো অনশন করতে গিয়ে ইতিমধ্যে অসুস্থ হয়ে পড়েছেন তিন শিক্ষার্থী। বাকি শিক্ষার্থীরা জানান, বর্তমান প্রশাসন ছাত্রদের দাবি নিয়ে খেলা শুরু করেছে। আমরণ অনশন করতে গিয়ে অপ্রীতিকর কিছু হলে তার দায় অবশ্যই সরকারকে নিতে হবে। 

তিতুমীর কলেজের শিক্ষার্থীদের ওপর অন্যায় ও অত্যাচার হলে দেশের ছাত্র সমাজ আরও গর্জে উঠবে বলেও দাবি ‘বিশ্ববিদ্যালয় চাওয়া’ কলেজটির শিক্ষার্থীদের। 

রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় করার দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করছেন শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। 

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুর ১২টায় তারা কলেজের প্রধান ফটকের সামনের গুলশান-মহাখালী সড়ক অবরোধ করেন। রাতভর তারা ছিলেন সেখানেই। 

রাত ৯টার দিকে ঘটনাস্থলে যান শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. নুরুজ্জামানের নেতৃত্বে সরকারের একটি প্রতিনিধিদল।

এসময় তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে ঘোষণা করা সম্ভব নয় বলে যুগ্ম সচিব শিক্ষার্থীদের জানালে তারা বলেন, তাহলে যিনি ঘোষণা করতে পারবেন, তাকে ডেকে আনতে হবে।

একাত্তর/এসি
সরকারি তিতুমীর কলেজ শিক্ষার্থীদের রেল লাইন অবরোধের প্রায় সাত ঘণ্টা পর রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সারাদেশে ট্রেন চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে। 
আগামী সাতদিনের মধ্যে তিতুমীর বিশ্ববিদ্যালয় ইস্যুতে অন্তর্বর্তীকালীন সরকার পদক্ষেপ নেবে, এমন আশ্বাসে আমরণ অনশন ভাঙলেন কলেজটির শিক্ষার্থীরা।
আলাদা বিশ্ববিদ্যালয়সহ তিন দফা দাবি আদায়ে রাজধানীর সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীদের লাগাতার আন্দোলনে মহাখালী, গুলশান ও বনানীসহ বিভিন্ন এলাকায় প্রতিদিনই তীব্র যানজটের পর, এবার সোমবার বিকেলে থেকে...
তিতুমীর কলেজের শিক্ষার্থীদের আন্দোলন সবাইকে অতিষ্ঠ করে ফেলেছে। জনগণই তাদের আন্দোলনের মাঠ থেকে তুলে দেবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর