সাত ঘণ্টা পর কমলাপুর থেকে ট্রেন চলাচল শুরু

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০৩ পিএম

সরকারি তিতুমীর কলেজ শিক্ষার্থীদের রেল লাইন অবরোধের প্রায় সাত ঘণ্টা পর রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সারাদেশে ট্রেন চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে। 

সোমবার রাত ১০টার দিকে কমলাপুর থেকে ট্রেন ছেড়ে যাওয়ার ঘোষণা দেন স্টেশন মাস্টার শাহাদাত হোসেন।

তিনি গণমাধ্যমে বলেন, এখনও পর্যন্ত ১৬টি ট্রেন বিলম্ব হয়েছে। লাইন ক্লিয়ার হলে আমরা সব ট্রেন ছেড়ে দিবো। এখনও শিডিউল করা হয়নি। ওইপাশে ক্লিয়ার হলে শিডিউল সাজানো হবে।

এর আগে সোমবার দুপুর সাড়ে তিনটার পর তিতুমীরের শিক্ষার্থীরা মহাখালী লেভেলক্রসিংয়ে অবস্থান নেন। পরে মহাখালী রেলগেটে লাইনের ওপর কয়েকজন শিক্ষার্থী শুয়ে পড়েন। এর পরপরই প্রায় সারাদেশের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এসময় সারাদেশের বিভিন্ন গন্তব্যে যাওয়া ২০টি ট্রেন শিডিউল জটিলতায় পড়ে। 

এতে ভোগান্তিতে পড়েন কয়েক হাজার রেলযাত্রী। তারা এ নিয়ে ক্ষোভও প্রকাশ করেন। সাধারণ মানুষকে জিম্মি করে দাবি আদায়ে সংস্কৃতি থেকে বেরিয়ে আসারও আহ্বান জানান তারা।  

এদিকে পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিকেলে রাজধানীর মহাখালী রেলগেট এলাকায় চার প্লাটুন বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) সদস্য মোতায়েন করা হয়।  

‘বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি’ কর্মসূচির অংশ হিসেবে সোমবার সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত মহাখালীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও রেললাইন অবরোধ কর্মসূচির ঘোষণা দেন তিতুমীরের শিক্ষার্থীরা। 

সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে বেশ কয়েক মাস ধরে আন্দোলন করে আসছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। 

আরবিএস
রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসা আক্তারকে নৃশংসভাবে হত্যার ঘটনায় এখনো থামেনি মানুষের কান্না ও ক্ষোভ। জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উত্তাল হয়ে উঠেছে পুরো এলাকা।
ঈদযাত্রা ঘিরে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে বাড়ছে ঘরমুখো মানুষের ভিড়। যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক ভ্রমণ নিশ্চিত করতে নানা পদক্ষেপ নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
রাজধানীর পাঁচটি গুরুত্বপূর্ণ মোড়ে শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে দুপুর থেকে স্থবির হয়ে পড়েছে ঢাকার যান চলাচল।
২০ শতাংশ বাড়িভাড়া বৃদ্ধিসহ তিন দফা দাবিতে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা রাজধানীর শাহবাগ অবরোধ (ব্লকেড) করে বিক্ষোভ করছেন। স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে উঠেছে শাহবাগ এলাকা।
মাদারীপুরে পথচারী এক শিশুকে বাঁচাতে গিয়ে রিমান্ডের আসামি বহনকারী পুলিশের একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়।
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইন্দোনেশিয়া সরকারের বহুল প্রচারিত ও কোটি কোটি ডলার বাজেটের 'বিনামূল্যের খাবার' কর্মসূচির অধীন বিতরণ করা খাবার খেয়ে নতুন করে কেন্দ্রীয় জাভায় ৭৭৭ জন শিক্ষার্থী ও শিক্ষক তীব্র খাদ্যা বিষক্রিয়ায়...
চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দেশে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজের জিডি হয়েছে। এর মধ্যে ১৩ হাজার ৬৭৯ জনকে উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর