সকালে ‘না’ বলে বিকেলে সড়ক অবরোধ তিতুমীরের

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৫, ০৩:১৩ পিএম

বিশ্ববিদ্যালয়ের দাবি না মানা পর্যন্ত আমরণ অনশন কর্মসূচি চালিয়ে যাওয়া হবে বলে সকালে জানিয়েছেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। তবে দুপুর গড়াতেই ক্যাম্পাসের সামনের সড়কটি অবরোধ করেন শিক্ষার্থীরা। 

শুক্রবার (৩১ জানুয়ারি) বেলা তিনটার দিকে মহাখালী হয়ে গুলশান-১-বাড্ডা লিংক রোডের সড়কটি অবরোধ করা হয়েছে। 

রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় করার দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করছেন শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। 

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুর ১২টায় তারা কলেজের প্রধান ফটকের সামনের গুলশান-মহাখালী সড়ক অবরোধ করেন। রাতভর তারা ছিলেন সেখানেই। 

রাত ৯টার দিকে ঘটনাস্থলে যান শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. নুরুজ্জামানের নেতৃত্বে সরকারের একটি প্রতিনিধিদল।

এসময় তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে ঘোষণা করা সম্ভব নয় বলে যুগ্ম সচিব শিক্ষার্থীদের জানালে তারা বলেন, তাহলে যিনি ঘোষণা করতে পারবেন, তাকে ডেকে আনতে হবে।

একাত্তর/এসি
আন্দোলনরত শ্রমিকদের দাবি, সিটি কর্পোরেশনের নিবন্ধিত দুই লক্ষ ৪১ হাজার রিকশা থাকা সত্ত্বেও সরকার ও প্রশাসন ব্যাটারিচালিত ই-রিকশা বিক্রিতে বাধা দিচ্ছে।
‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র স্কুলিং মডেল ভিত্তিক খসড়া অধ্যাদেশ উচ্চমাধ্যমিক শ্রেণির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরির অভিযোগে রাজধানীর শাহবাগ মোড় অবরোধের পর আশ্বাস পেয়ে তা প্রত্যাহার করেছেন পাঁচ...
অনুমোদিত টাঙ্গুয়া এক্সপ্রেস ট্রেন চালুসহ আট দফা দাবিতে রাজধানীর মগবাজার রেলগেটে অবস্থান ও অবরোধ করেছে ঢাকাস্থ বৃহত্তর সিলেটবাসী।
সরকারি তিতুমীর কলেজ শিক্ষার্থীদের রেল লাইন অবরোধের প্রায় সাত ঘণ্টা পর রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সারাদেশে ট্রেন চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে। 
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর