চীন নয়, মেক্সিকো ও কানাডার ওপর শুল্ক স্থগিত ট্রাম্পের

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩০ এএম

মেক্সিকো ও কানাডার ওপর কঠোর শুল্ক আরোপ সাময়িকভাবে স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর বদলে দুই প্রতিবেশী দেশের কাছ থেকে সীমান্ত ও অপরাধ দমন সংক্রান্ত কিছু ছাড় আদায় করেছেন তিনি। তবে চীনের ওপর শুল্ক এখনও কার্যকর রয়েছে। খবর রয়টার্সের।

সোমবার (৩ ফেব্রুয়ারি) ৩০ দিনের জন্য শুল্ক স্থগিত রাখার সিদ্ধান্ত নেন তিনি।  

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউম ট্রাম্পের অনুরোধের পরিপ্রেক্ষিতে অবৈধ অভিবাসন ও মাদক পাচার রোধে সীমান্ত নিরাপত্তা জোরদার করতে সম্মত হয়েছেন। এর ফলে, মঙ্গলবার থেকে কার্যকর হতে যাওয়া ২৫ শতাংশ শুল্ক সাময়িকভাবে ৩০ দিনের জন্য স্থগিত করা হয়েছে।

কানাডা যুক্তরাষ্ট্রের সীমান্তে নতুন প্রযুক্তি ও অতিরিক্ত নিরাপত্তা কর্মী মোতায়েন করবে এবং সংঘবদ্ধ অপরাধ, ফেন্টানিল পাচার ও অর্থপাচার রোধে যৌথ পদক্ষেপ নেবে।

অন্যদিকে, মেক্সিকো তাদের উত্তরের সীমান্তে ১০ হাজার ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েন করতে সম্মত হয়েছে, যা অবৈধ অভিবাসন ও মাদক পাচার প্রতিরোধে ভূমিকা রাখবে।

এছাড়া, যুক্তরাষ্ট্র মেক্সিকোতে শক্তিশালী অস্ত্র পাচার বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছে বলে জানিয়েছেন শেইনবাউম।

ট্রাম্প জানিয়েছেন, তিনি আগামী এক মাসের মধ্যে কানাডা ও মেক্সিকোর সঙ্গে অর্থনৈতিক চুক্তির চেষ্টা করবেন। ১৯৯০-এর দশকে স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তির পর থেকে তিন দেশের অর্থনীতি ঘনিষ্ঠভাবে সংযুক্ত হয়েছে।

তবে চীনের ক্ষেত্রে কোনো ছাড় আসেনি। দেশটির ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত বহাল রয়েছে এবং মঙ্গলবার রাত থেকে তা কার্যকর হওয়ার কথা। 

হোয়াইট হাউসের এক মুখপাত্র জানিয়েছেন, ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে এই সপ্তাহের শেষের দিকে কথা বলবেন।

ট্রাম্প সতর্ক করে বলেছেন, চীন যদি আমাদের দেশে ফেন্টানিল পাঠানো বন্ধ না করে, তাহলে তাদের ওপর শুল্ক আরও অনেক বেশি হবে।

একাত্তর/এসি
রাশিয়ার সঙ্গে চার বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধ শেষ করতে মার্কিন যুক্তরাষ্ট্রের ‘দৃঢ়সংকল্প’ চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস তথা চার জুলাইয়ের ছুটির...
কাতারের রাজপরিবারের কাছ থেকে ‘উপহার’ হিসেবে পাওয়া এবং পরে মার্কিন জনগণের টাকায় খোলনলচে বদলে ফেলা ‘এয়ার ফোর্স ওয়ান’ উড়োজাহাজে অবশেষে প্রথমবার রাজকীয় উড়াল দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...
যুক্তরাষ্ট্রের সরকারি ক্ষমতার মূল কেন্দ্রগুলোতে প্রেসিডেন্টের নিয়ন্ত্রণ আরও জোরদার করার জন্য কয়েক দশক ধরে চলা রক্ষণশীল আইনি প্রচেষ্টার বড়ো জয় হয়েছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে...
এক সময়ের ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কে এবার চরম ধস নেমেছে। একটি ইতালীয় টেলিভিশন চ্যানেলকে দেওয়া...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর