খামেনির সঙ্গে দেখা করলেন হামাসের শীর্ষ নেতারা

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৩৬ পিএম

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে তেহরানে সাক্ষাৎ করেছেন ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের শীর্ষ নেতারা। শনিবার হামাসের ভারপ্রাপ্ত প্রধান নেতা খলিল আল-হাইয়া ও অন্য দুই নেতা খামেনির সঙ্গে সাক্ষাৎ করেছেন।

সাক্ষাতে ফিলিস্তিনি প্রতিনিধিদের উদ্দেশে খামেনি বলেন, হামাস ইহুদিবাদী শাসকগোষ্ঠীকে পরাজিত করেছেন; যা আসলে আমেরিকার পরাজয়। হামাস নেতাদেরকে আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, হামাস ইসরাইল-যুক্তরাষ্ট্রের কোনও লক্ষ্যই অর্জন করার সুযোগ দেয়নি।

ইরানি টেলিভিশনের খবরে বলা হয়েছে, ফিলিস্তিনি নেতারা ১৯৭৯ সালের ইরানি বিপ্লবের বার্ষিকীতে খামেনিকে অভিনন্দন জানানোর জন্য তেহরান সফর করেছেন। ফিলিস্তিনিদের প্রতি সহায়তা অব্যাহত রাখার জন্য ইরানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তারা।

সফরে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ানের সাক্ষাৎ করেছেন হামাসের শীর্ষ নেতা মোহাম্মদ দারউইশের সাথে সাক্ষাৎ করেন। এসময় হামাসকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন ইরানি প্রেসিডেন্ট।

ইরানি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ফিলিস্তিনি নেতারা ১৯৭৯ সালের ইরানি বিপ্লবের বার্ষিকী উপলক্ষ্যে খামেনিকে শুভেচ্ছা জানাতে তেহরানে গেছেন এবং ইরানের অব্যাহত সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

খলিল আল-হাাইয়াকে উদ্ধৃত করে ইরানি সংবাদমাধ্যম জানিয়েছে, আপনার (খামেনি) সঙ্গে মাথা উঁচু করে দেখা করতে এসেছি।

যুক্তরাষ্ট্রের বিভিন্ন হুমকির বিষয়ে খামেনি বলেন, ওয়াশিংটনের হুমকিতে ইরানিদের মানসিকতায় কোনো পরিবর্তন আসবে না।

এআরএস
ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
আমেরিকার সাথে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিকে কেন্দ্র করে তীব্র অভ্যন্তরীণ কোন্দল ও চরম রাজনৈতিক অস্থিরতার মুখে পড়েছে ইরান। দেশটির কট্টরপন্থীরা বর্তমান দৃশ্যমান নেতৃত্বের বিরুদ্ধে এক নীরব অভ্যুত্থান...
মার্কিন ও ইরানি বাহিনীর মধ্যে তীব্র ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার বিনিময়ে মধ্যপ্রাচ্যের পারস্য উপসাগরীয় অঞ্চলে যুদ্ধ পরিস্থিতি এক ভয়াবহ রূপ ধারণ করেছে। গত রবিবার তেহরান উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে...
যুক্তরাজ্যের রাজনীতিতে বড় পরিবর্তন। স্যার কিয়ার স্টারমারের পদত্যাগের পর লেবার পার্টির নতুন নেতা হিসেবে নির্বাচিত হয়ে দেশটির ৫৯তম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম। ‘কিং অব দ্য নর্থ’...
জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সরকার।
স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে ২০২৬ বিশ্বকাপের ফাইনাল হেরে ট্রফি হাতছাড়া করার পর এবার বিশ্বজুড়ে তীব্র সমালোচনার মুখে পড়েছে আর্জেন্টিনা ফুটবল দল! নিউ জার্সির স্টেডিয়ামে স্প্যানিশ ব্রিগেড যখন...
ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবনে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর