ভারতের অযাচিত হস্তক্ষেপ নিয়ে যে পোস্ট শেয়ার করলেন আসিফ নজরুল

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১১:১৪ এএম

আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সোমবার ( ১০ ফেব্রুয়ারি) জুলকারনাইন সায়েরের একটি পোস্ট শেয়ার করেছেন।

যেখানে তিনি উল্লেখ করেন, এই তো গতবছরের জানুয়ারি মাসের কথা, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল বেশ দৃঢ়তার সাথেই বলেছিলেন, ‘বাংলাদেশের নির্বাচন তাদের অভ্যন্তরীণ বিষয়’।

শুধু গত নির্বাচনই না, ২০১৪, ২০১৮ এর বিতর্কিত, একতরফা, রিগড নির্বাচনকেও ভারত স্বীকৃতি দেয় এবং একই ধরনের বিবৃতি দেয়। কখনোই দেশটি এসব পাতানো নির্বাচনের সমালোচনা করেনি। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলেই পাশ কাটিয়ে গেছে।

তাহলে যখন ধানমন্ডি ৩২ -এ শেখ মুজিবর রহমানের বাসভবন দেশের সংক্ষুদ্ধ জনগণ গুঁড়িয়ে দেয়, তখন কেন তাদের মনে হয় বিষয়টি নিন্দনীয়? এ বিষয় বিবৃতি প্রদানেও তাদের কোন সংকোচ হয়না। আচ্ছা, তখন কি তাদের একবারের জন্যও মনে হয়না যে ধানমন্ডি -৩২ ঢাকায় অবস্থিত, দিল্লিতে নয় -ওই নির্বাচনের মতো, এ বিষয়টিও বাংলাদেশের অভ্যন্তরীণ? এবং এর মাধ্যমে ভারত সরকার আবারো স্টাবলিশ করলো বাংলাদেশের জনগণের অধিকার নয়, আওয়ামী কাল্টই তাদের কাছে গুরুত্বপূর্ণ।

আইন উপদেষ্টার শেয়ার করা পোস্টটি নিয়ে ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে।

 

একাত্তর/আরএ
মেক্সিকোতে ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ভারতীয় দূতাবাস আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা দিয়েছেন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল...
ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ‘অন অ্যারাইভাল ভিসা’ পেতে দীর্ঘ ভোগান্তি নিয়ে এক চীনা ব্যবসায়ীর সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া পোস্ট ভাইরাল হয়েছে।
হামদর্দের কাছ থেকে মানবসেবার প্রেরণা নিয়ে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। দুর্নীতি বন্ধ করা গেলে নতুন বাংলাদেশকে উন্নত ও সমৃদ্ধ কেউ ঠেকাতে পারবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক...
সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘ঠোঁটকাটা’ স্বভাবের নারী হিসেবে বেশ পরিচিতি পাওয়া রুবিয়াত ফাতিমা তনি এখন দারুণ কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর