স্বামীকে নিয়ে কঠিন সময় পার করছেন তনি

আপডেট : ১৯ নভেম্বর ২০২৪, ০৬:২১ পিএম

সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘ঠোঁটকাটা’ স্বভাবের নারী হিসেবে বেশ পরিচিতি পাওয়া রুবিয়াত ফাতিমা তনি এখন দারুণ কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। সময়টা খারাপ যাচ্ছে এই আলোচিত-সমালোচিত এই নারী উদ্যোক্তার। তার সাম্প্রতিক কিছু পোস্ট দেখে ভক্তদের তেমনটাই মনে হচ্ছে। 

তনির ভেরিফায়েড ফেসবুক পাতায় দেখা মেলে শুধু হাহাকার। সেসব পোস্টে তিনি জানিয়েছেন, জীবনের সবচেয়ে কঠিন একটা সময় পার করছেন তিনি। কারণ, কয়েকদিন ধরে অসুস্থ রয়েছেন তার স্বামী শাহাদাৎ হোসাইন। যার কারণে উন্নত চিকিৎসার জন্য স্বামীকে নিয়ে দীর্ঘদিন দেশের বাইরে আছেন তিনি।

তবে কী অসুখে ভুগছেন, তা কোথাও উল্লেখ করেননি তিনি। ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন তনির স্বামী শাহাদাৎ। তার অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন তনি নিজেই। 

গেলো বৃহস্পতিবার তার ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লিখেন, সবাই আমার স্বামীর জন্য দোয়া করুন, তার অবস্থা সংকটাপন্ন। তনির সেই পোস্টে অনেকেই তাকে সমবেদনা জানিয়েছেন। নায়িকা নিপুণও তার সেই পোস্ট শেয়ার করে সবার কাছে দোয়া চেয়েছেন।

তনির স্বামী একজন সফল ব্যবসায়ী। তনির অনেক ভিডিওতে তিনি নিজেও হাজির থাকতেন। যদিও দুজনের বয়সের ব্যবধান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়শই কটাক্ষের মুখে পড়েন এই নারী উদ্যোক্তা। তবে এসবের ঠোঁটকাটা জবাবও দিয়েছেন তিনি। কোন কুমন্তব্যকে তিনি কড়া জবাব দেয়ার কারণে আলোচিত।

শাহাদাৎ হোসাইন তনির দ্বিতীয় স্বামী। প্রথম স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় বিচ্ছেদের পথে হাঁটেন তিনি। এরপর ভালোবেসে বিয়ে করেন শাহাদাৎকে। প্রথমে পরিবার মেনে না নিলেও পরবর্তীতে সব ঠিক করে নেন তনি। তিনি নিজেও ব্যবসায়ী; রয়েছে একাধিক বুটিক ও কসমেটিকস শপ।

এআরএস
দেশের শীর্ষ ইলেকট্রনিক্স পণ্য বিক্রয় ও সেবাদানকারী প্রতিষ্ঠান ওয়ালটন প্লাজা সারা দেশে দিনব্যাপী মেডিক্যাল ক্যাম্পের আওতায় জনসাধারণকে ফ্রি চিকিৎসাসেবা প্রদান করেছে।
রোটারি ইন্টারন্যাশনালের ব্যানারে এবং তরুণ, বেকার ও নারী ক্ষমতায়নে নিয়োজিত দেশের সবচেয়ে পুরোনো সংগঠন ‘তৃণমূল উদ্যোক্তা সোসাইটি’র সহযোগিতায় নারী মালিকানাধীন ক্ষুদ্র ব্যবসার ওপর একটি যুগান্তকারী...
মেক্সিকোতে ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ভারতীয় দূতাবাস আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা দিয়েছেন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল...
ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ‘অন অ্যারাইভাল ভিসা’ পেতে দীর্ঘ ভোগান্তি নিয়ে এক চীনা ব্যবসায়ীর সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া পোস্ট ভাইরাল হয়েছে।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর