নিয়োগ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

সুপারিশপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের অবস্থান
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫১ পিএম

টানা অষ্টম দিনের মতো শিক্ষক হিসেবে যোগদানের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন প্রাথমিক বিদ্যালয়ে সুপারিশপ্রাপ্ত হয়েও হাইকোর্টের আদেশে নিয়োগ স্থগিত হওয়া শিক্ষকরা।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনের সড়কে অবস্থান নেন নিয়োগ প্রত্যাশীরা।

তারা বলেন, তাদের নিয়োগ হয়েছিলো ২০২৩ সালের বিধিমালা অনুযায়ী। একই নিয়োগ প্রক্রিয়ার প্রথম দুই ধাপের সুপারিশপ্রাপ্তরা প্রায় বছর খানেক আগে কর্মস্থলে যোগদান করলেও ঢাকা ও চট্টগ্রাম বিভাগের তৃতীয় ধাপের সাড়ে ৬ হাজার সুপারিশপ্রাপ্তদের নিয়োগ ৬ মাসের জন্য স্থগিত করা হয়।

উত্তীর্ণদের নিয়োগের ক্ষেত্রে কোটা অনুসরণের অভিযোগে ফলাফল প্রকাশের বৈধতা চ্যালেঞ্জ করে নিয়োগ বঞ্চিত ৩০ প্রার্থী হাইকোর্টে রিট করলে প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ ওই আদেশ দেন।

আন্দোলনকারীরা বলছেন, তাদের নিয়োগ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা।

একাত্তর/আরএ
হাইকোর্টে মামলা তালিকাভুক্ত করে প্রতারণার আশ্রয়ে জামিন নেওয়ার চেষ্টা—এমন অভিযোগে এক আইনজীবীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একটি বেঞ্চ।
বিধি বহির্ভূতভাবে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট গ্রহণের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে জামিন দিয়েছেন হাইকোর্ট।
রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ মাঠের কাছে ড্রাম থেকে কাঁচামাল ব্যবসায়ী আশরাফুল হকের ২৬ টুকরা লাশ উদ্ধারের ঘটনায় শাহবাগ থানার করা মামলায়, নিহতের বন্ধু মো. জারেজুল ইসলাম ওরফে জরেজ ও তার...
দশম গ্রেডে বেতনসহ তিন দফা দাবি আদায়ের লক্ষে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর