মুন্সীগঞ্জে কবর খুঁড়ে পাঁচ কঙ্কালের মাথার খুলি চুরি

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৫৯ পিএম

মুন্সীগঞ্জে কবর খুঁড়ে পাঁচটি কঙ্কাল থেকে মাথার খুলি চুরির ঘটনা ঘটেছে। পুলিশের ধারণা, যাদু বিদ্যায় জড়িতরা এই চুরিতে জড়িত। 

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) জেলার শ্রীনগর উপজেলার পূর্ব বেজগাঁও কবরস্থান থেকে কঙ্কালের মাথার খুলিগুলো চুরির ঘটনাটি টের পাওয়া যায়।

পূর্ব বেজগাঁও কবরস্থানের সভাপতি আবুল কালাম কানন জানান, সকালে কবরস্থান পরিষ্কার করতে গেলে পাঁচটি খবর খোঁড়া অবস্থায় পাওয়া যায়। পরে পুলিশে খবর দেওয়া হয়। তার ধারণা, দুই একদিনের মধ্যেই এ ঘটনাটি ঘটেছে।

শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনিসুর রহমান জানান,  ওই কবরগুলো থেকে শুধু মাথার খুলি নিয়ে যাওয়া হয়েছে। কবর স্থানটিতে প্রাচীর না থাকায় সহজেই চুরির ঘটনা ঘটেছে। 

তার ধারণা, জাদু বিদ্যায় জড়িতরা এই চুরির সঙ্গে যুক্ত। কেননা অন্য কোন চক্র হলে পুরো কঙ্কাল নিয়ে যেতো। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

একাত্তর/এসি
মুন্সীগঞ্জে মোবাইল চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (২৪ জুন) দিবাগত রাতে জেলার শ্রীনগর উপজেলার শ্যামসিদ্ধি এলাকায় চুরির অভিযোগ তুলে স্থানীয় একটি মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ওই...
মুন্সীগঞ্জে ঐতিহ্যবাহী ১১ কিলোমিটার দীর্ঘ নয়নের খাল পরিদর্শন ও খাল খনন কাজের উদ্বোধন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর নির্মম হত্যাকাণ্ডের শিকার আট বছরের শিশু রামিসার দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (২০ মে) রাত ৯টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের মধ্যম শিয়ালদী গ্রামে...
মুন্সীগঞ্জে পদ্মা নদীতে নিখোঁজ মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) ছাত্র জে এফ মো. আবু নাঈমের মরদেহ উদ্ধারে সাহসিকতা ও বীরত্ব প্রদর্শনের জন্য ফায়ার সার্ভিসের পাঁচ সদস্যকে...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর