দুই সপ্তাহের মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:০৬ পিএম

১৪ দিন অর্থাৎ আগামী দুই সপ্তাহের মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছেন গণঅধিকার পরিষদের নেতারা।  

শুক্রবার গণহত্যার বিচার ও গণহত্যাকারীদের রাজনীতি নিষিদ্ধে ফ্যাসিবাদ প্রতিরোধী বিক্ষোভ ও গণমিছিলে অংশ নিয়ে এ হুঁশিয়ারি দেন তারা।

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে। জাতীয় ঐকমত্যের ভিত্তিতে কাঙ্ক্ষিত সংস্কার করে আগামী দু-তিন মাসের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে। 

তিনি আরও বলেন, স্থানীয় সরকারের ব্যাপারে সরকার চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। ছয় মাস পার হলেও স্থানীয় সরকার ইস্যুতে সরকার এখনও কোনো সিদ্ধান্ত নিতে পারেনি। স্থানীয় সরকার ছাড়া একটা সরকার শক্তিশালী হবে কীভাবে? 
 
নির্বাচন নিয়ে অস্থিরতার কিছু নেই জানিয়ে তিনি বলেন, নির্বাচন নিয়ে যত আওয়াজ দেখি, আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে তত আওয়াজ দেখি না। 
 
তিনি বলেন, নির্বাচনের আগে কাঙ্ক্ষিত সংস্কার করতে হবে। তার আগে নির্বাচন করা যাবে না। সংস্কার করতে হবে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দিতে হবে। এর মাধ্যমে প্রশাসন এবং নির্বাচন কমিশনের নিরপেক্ষা যাচাই করতে পারব।

ফ্যাসিবাদ নির্মূল ও গণহত্যাকারীদের বিচারসহ আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত গণ-অধিকার পরিষদ সারাদেশে আন্দোলনের পাশাপাশি রাজপথে সোচ্চার থাকবে বলেও জানান তিনি।

এসময় দুই সপ্তাহের মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে যমুনা ঘেরাও করার হুঁশিয়ারি দিয়ে দলের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, ছয় মাস হয়ে গেলো এখনও আওয়ামী লীগকে নিষিদ্ধ করেনি অন্তর্বর্তী সরকার। অতি দ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। ছাত্রলীগকে নিষিদ্ধ করেছেন; যুবলীগ-আওয়ামী লীগকেও নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগ বাংলার মাটিতে আর রাজনীতি করতে পারবে না। 

তিনি আরও বলেন, রাষ্ট্র সংস্কার করতে চাইলে আগে উপদেষ্টা পরিষদকে সংস্কার করতে হবে। এই পুলিশ-র‍্যাবকে দিয়ে সংস্কার করা যাবে না। প্রশাসনকে ঢেলে সাজাতে হবে। আগে প্রশাসনের মধ্যে সংস্কার করতে হবে।

আরবিএস
জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক সাজা চেয়ে সমাপনী যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছে...
আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি সম্পূর্ণ গুজব বলে জানিয়ে দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। একই সঙ্গে তিনি জানান, ভারতের সঙ্গে যেকোনো ধরনের কূটনৈতিক জটিলতা...
জুলাই আন্দোলন দমনে তথ্যপ্রবাহ বন্ধ করতে তৎকালীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ফোন করে ইন্টারনেট ধীরগতির করার নির্দেশ দিয়েছিলেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাধারণ...
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে তৎকালীন শাসকদলের সর্বোচ্চ পর্যায় থেকে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর সরাসরি হামলার নির্দেশনা দেওয়ার একটি ফাঁস হওয়া কল রেকর্ড আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা...
সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও তাদের সদ্য ভূমিষ্ঠ নবজাতকের (ভ্রূণ) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে স্বামীর গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়ায় এটি...
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে কংক্রিটের সিসি ব্লক চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। বাঁধের বানিহারি অংশ থেকে দুই হাজার ৬৪৪টি ব্লক চুরির পর...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর