আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ১১

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩১ এএম

ঢাকার আশুলিয়ায় শবে বরাত উপলক্ষ্যে পিঠা বানানোর সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চার শিশুসহ ১১ জন দগ্ধ হয়েছেন। যাদের মধ্যে আটজনের অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।  

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ইয়ারপুর ইউনিয়নের গুমাইল এলাকার এ ঘটনা ঘটে।  

প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই বাড়িতে সুমন দুই সন্তান নিয়ে ভাড়া থাকেন। রাতে তার ভাই সোহেল পরিবার নিয়ে ওই বাড়িতে বেড়াতে আসেন। এ উপলক্ষ্যে বাড়িটিতে চলছিলো পিঠা বানানোর উৎসব। পিঠা বানানোর সময় হঠাৎই সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। এতে তাদের পরিবারের শিশু ও নারীসহ মোট ১১ জন দগ্ধ হন। 

দগ্ধদের উদ্ধার করে রাতেই ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। 

দগ্ধরা হলেন- সুমন মিয়া (৩০), সূর্য্য বানু (৫৫), জহুরা বেগম (৭০), মো. মনির হোসেন (৪৩), সোহেল (৩৮), শিউলি আক্তার (২৫), শারমিন (২৫), ছামিন মাহমুদ (১৫), মাহাদী (০৭), সোয়ায়েদ (০৪) ও সুরাহা (০৩)।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। 

চিকিৎসকরা জানান, ১১ জনের মধ্যে আটজনেরই শ্বাসনালি পুড়ে গেছে। এর মধ্যে দু’জন ৯৫ শতাংশের বেশি দগ্ধ হয়েছেন যাদের রাখা হয়েছে আইসিইতে। 

আশুলিয়া নারী ও শিশু হাসপাতালের কাস্টমার সার্ভিস অফিসার মাসুদ রানা গণমাধ্যমকে বলেন, রাত সাড়ে ১০টার দিকে নারী ও শিশুসহ ১১ জন দগ্ধ অবস্থায় হাসপাতালে আসে। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

আরবিএস
আশুলিয়ার পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় আহত ও নিহতদের পরিবারের সার্বিক খোঁজখবর নিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে গিয়েছেন শ্রম ও কর্মসংস্থান...
রাজধানী ঢাকার অত্যন্ত ব্যস্ত ও গুরুত্বপূর্ণ প্রবেশপথ ধউর-আশুলিয়া সড়কের যানজট নিরসন এবং দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের সঙ্গে যোগাযোগের গতি বাড়াতে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আওতায়...
ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে চিকিৎসাসেবা গ্রহণে রোগীদের ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে টিকেট কাটার ভোগান্তির অবসান ঘটছে। প্রতিষ্ঠানটির বহির্বিভাগ (ওপিডি) সেবার জন্য...
সাভারের আমিনবাজার ও আশুলিয়া রাজস্ব সার্কেল কার্যালয় আকস্মিক পরিদর্শন করেছেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল। কোনো সরকারি পতাকা, পুলিশ প্রটোকল কিংবা সরকারি দেহরক্ষী ছাড়াই ব্যক্তিগত গাড়িতে তিনি এই...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর