রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের চমকে ইউরোপের ঘুম হারাম

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:০৭ পিএম

রাশিয়া-ইউক্রেনের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ অবসানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাটকীয় পদক্ষেপে নড়েচড়ে বসেছে ইউরোপ। যুদ্ধরত দুই পক্ষকে অবিলম্বে শান্তি আলোচনা শুরু করতে আহবান জানিয়েছেন তিনি। সেই সঙ্গে তার প্রশাসন জানিয়েছে, এই আলোচনায় ইউরোপ থাকবে না। এই পরিস্থিতিতে ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনার জন্য আগামী সপ্তাহে জরুরি সম্মেলনে বসতে চলেছেন ইউরোপের নেতারা।

ট্রাম্প এই সপ্তাহে তার ইউরোপীয় মিত্রদের দারুণ এক চমকে দেখিয়েছেন। কারণ, তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আগেভাগে কোনও আলোচনা ছাড়াই ফোন করেন এবং শান্তি আলোচনা অবিলম্বে শুরুর ঘোষণা দেন। এই প্রক্রিয়ায় ইউরোপকে বাদ দেয়া হতে পারে, তা মিউনিখ সম্মেলনেই সতর্ক করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। একই সঙ্গে ইউরোপকে নিজস্ব সেনাবাহিনী গড়ে তোলার আহবান জানান তিনি।

শনিবার জার্মানিতে মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দিয়ে ইউক্রেনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত কেইথ কেলগ জানান, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে ডোনাল্ড ট্রাম্প যে শান্তি আলোচনার পরিকল্পনা করছেন, তাতে ইউরোপকে যুক্ত করা হবে না। ইউরোপকে না রাখার পক্ষে যুক্তি দেখাতে গিয়ে কেলগ বলেন, এর আগের আলোচনাগুলো ব্যর্থ হয়েছিলো; কারণ, অনেক বেশি পক্ষ সেগুলোতে জড়িত ছিলো।

ইউরোপীয় দেশগুলো এবারের আলোচনার টেবিলে থাকবে কি না জানতে চাইলে কেলগ বলেন, আমি বাস্তববাদী দৃষ্টিভঙ্গির মানুষ। আমি মনে করি এটি ঘটবে না। পরবর্তীতে একই সম্মেলনে কেলগ ইউরোপীয়দের আশ্বস্ত করার চেষ্টা করেন। তিনি বলেন, এর মানে এই নয় যে তাদের স্বার্থ বিবেচনায় নেয়া হবে না বা ব্যবহার করা হবে না। 

রুশ-ইউক্রেন যুদ্ধে মহাদেশের অমন অবস্থান নিয়ে উদ্বেগ থেকে ইউরোপের দেশগুলো জরুরি ওই সম্মেলনের আয়োজন করছে বলে ধারণা করা হচ্ছে। ফ্রান্সের রাজধানী প্যারিসে ওই সম্মেলন অনুষ্ঠিত হবে। পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী রাদোস্লাভ সিকোরস্কি বলেছেন, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো জরুরি ওই সম্মেলনের ডাক দিয়েছেন। তবে মাখোঁ এখনো সম্মেলনের বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি।

ইউরোপীয় নেতারা এরিমধ্যে জানিয়েছেন, তারা আলোচনার বাইরে থাকা কোনভাবেই মেনে নেবেন না তারা। ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব মিউনিখে আমরা ইউক্রেন, ইউক্রেনের ভবিষ্যৎ বা ইউরোপীয় নিরাপত্তা কাঠামো নিয়ে কোনও আলোচনা বা সমঝোতা ইউরোপীয়দের বাদ দিয়ে করতে দেব না। 

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার প্যারিসে ওই সম্মেলনে যোগ দেবেন বলে প্রত্যাশা করা হচ্ছে। স্টারমার বলেন, আমাদের জাতীয় নিরাপত্তায় এমন মুহূর্ত ২০-৩০ বছরে একবারই আসে এবং এটা স্পষ্ট যে ন্যাটো (পরিচালনায়) ইউরোপকে আরও বড় ভূমিকা নিতে হবে। 

এদিকে, ইউক্রেনে রাশিয়ার প্রায় তিন বছর ধরে চলা যুদ্ধ অবসানের লক্ষ্যে আলোচনা শুরু করতে সৌদি আরবে মার্কিন ও রুশ কর্মকর্তাদের বৈঠক হতে যাচ্ছে। শনিবার এক মার্কিন আইনপ্রণেতা ও পরিকল্পনা সম্পর্কিত সূত্র এ খবর নিশ্চিত করেছে। যদিও, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, সৌদি আরবে হওয়া এই আলোচনায় ইউক্রেনকে আমন্ত্রণ জানানো হয়নি। 

একাত্তর/এসি
রাশিয়ার সঙ্গে চার বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধ শেষ করতে মার্কিন যুক্তরাষ্ট্রের ‘দৃঢ়সংকল্প’ চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস তথা চার জুলাইয়ের ছুটির...
কাতারের রাজপরিবারের কাছ থেকে ‘উপহার’ হিসেবে পাওয়া এবং পরে মার্কিন জনগণের টাকায় খোলনলচে বদলে ফেলা ‘এয়ার ফোর্স ওয়ান’ উড়োজাহাজে অবশেষে প্রথমবার রাজকীয় উড়াল দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...
যুক্তরাষ্ট্রের সরকারি ক্ষমতার মূল কেন্দ্রগুলোতে প্রেসিডেন্টের নিয়ন্ত্রণ আরও জোরদার করার জন্য কয়েক দশক ধরে চলা রক্ষণশীল আইনি প্রচেষ্টার বড়ো জয় হয়েছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে...
এক সময়ের ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কে এবার চরম ধস নেমেছে। একটি ইতালীয় টেলিভিশন চ্যানেলকে দেওয়া...
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর