ফিলিস্তিনি ভেবে দুই ইসরাইলিকে গুলি, এক সন্ত্রাসী গ্রেপ্তার

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৫৮ পিএম

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ফিলিস্তিনি ভেবে দুই ইসরাইলি পর্যটককে গুলি করে হত্যার চেষ্টা করেছেন এক মার্কিন নাগরিক। এরইমধ্যে ওই সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
 
স্থানীয় সময় শনিবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মিয়ামি বিচে এ ঘটনা ঘটে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে। 

মিয়ামি কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রেপ্তার যুবকের নাম মর্ডেচাই ব্রাফম্যান। রোববার ২৭ বছর বয়সি এই যুবকের বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেছে পুলিশ।

সন্ত্রাসী মর্ডেচাই ব্রাফম্যান।
মিয়ামি বিচ পুলিশ জানিয়েছে, ব্রাফম্যান তাদের বলেছেন, মিয়ামি বিচে ট্রাক চালানোর সময় তিনি দুজন লোককে দেখেছিলেন যাদের তিনি ফিলিস্তিনি বলে মনে করেছিলেন। এরপর তিনি সেখানে থামেন এবং তাদের হত্যার উদ্দেশ্যে গুলি করেন।
 
এ হামলায় দুই পর্যটকের একজনের কাঁধে, আরেকজনের বাহুতে গুলি লাগে। পরে জানা যায়, তারা কেউই ফিলিস্তিনি নন, তারা ইসরাইলি পর্যটক।

এর আগে ২০২৩ সালের অক্টোবর মাসের ৭ তারিখে ইসরাইলে এই দশকের সবচেয়ে বড় সামরিক অভিযান চালায় গাজার হামাস সরকার। এর পরপরই গাজায় বিমান হামলা ও স্থল হামলা শুরু করে ইসরাইল। এ আগ্রাসনে ৫০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের অধিকাংশই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন এক লাখের বেশি মানুষ।

মানবাধিকার কর্মীরা বলছেন, গাজায় ইসরাইলি আগ্রাসন শুরুর পর থেকে যুক্তরাষ্ট্রে মুসলিমবিরোধী, ফিলিস্তিনবিরোধী এবং ইহুদিবিরোধী বিদ্বেষ ব্যাপক বেড়েছে।

আরবিএস
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের মাত্র তিন সপ্তাহ আগে ট্রাম্প প্রশাসনের এক নজিরবিহীন রাজনৈতিক পদক্ষেপে ডেমোক্র্যাটিক পার্টির কড়া ট্রাম্প-সমালোচক ও কংগ্রেস সদস্য ইলহান ওমরের ওয়াশিংটন ডিসির বাড়িতে...
আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতি, মধ্যপ্রাচ্য সংকট এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বহুমাত্রিক প্রভাব এবার রূপ নিল চরম রাজনৈতিক সংঘাত ও কাদা ছোড়াছুড়িতে। শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে...
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে এক নৃশংস ও রক্তক্ষয়ী বন্দুক হামলার ঘটনা ঘটেছে। একটি বসতবাড়িতে এক বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালিয়ে দুই শিশুসহ মোট আটজনকে নির্মমভাবে হত্যা করেছে। নির্মম এই...
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে জঘন্য এক হত্যা ও ডাকাতি মামলায় ৪৬ বছর বয়সী জামাল হাওয়ার্ডের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। বুধবার রাতে টেক্সাসের হান্টসভিল স্টেট কারাগারে প্রাণঘাতী কেমিক্যাল...
নিষেধাজ্ঞা অমান্য করে রাজধানীর যন্তর মন্তরে প্রবেশ ও বিক্ষোভ প্রদর্শনের অভিযোগে গ্রেপ্তার হওয়া ককরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে দিল্লির কুখ্যাত তিহার জেলের...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউস প্রেস সচিব কেটি জ্যাকারিয়া দায়িত্ব নেওয়ার মাত্র পাঁচ দিনের মাথায় শুক্রবার তাঁর পদ থেকে অব্যাহতি পেয়েছেন। রয়টার্সের বরাতে এ তথ্য নিশ্চিত করা...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ষষ্ঠীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের আনুষ্ঠানিকতা শেষে শনিবার উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসবের অন্যতম তাৎপর্যপূর্ণ দিন মহাসপ্তমী। ঢাক-কাঁসরের বাদ্য, শঙ্খধ্বনি, উলুধ্বনি আর বিশুদ্ধ মন্ত্রোচ্চারণে মুখরিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর