দ্য পিপলস ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের নতুন চেয়ারম্যান মোস্তফা কামাল

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৪১ পিএম

দ্য পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের (বিওটি) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মোস্তফা কামাল।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটায় ঢাকার গুলশান ক্লাবে এই বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের (বিওটি) বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়।

সভায় বোর্ড অব ট্রাস্টিজের পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। বোর্ড অব ট্রাস্টিজের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডাক্তার মিনহাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে উপস্থিত সব সদস্যদের সম্মতিতে দি পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের নতুন পরিচালনা পর্ষদের ২ (দুই) বছর মেয়াদের জন্য চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন মোস্তফা কামাল।

ভাইস চেয়ারম্যান হিসেবে পুনঃনির্বাচিত হয়েছেন ডাক্তার মিনহাজ উদ্দিন আহমেদ এবং সদস্য সচিব হিসেবে নির্বাচিত হয়েছেন মুহাম্মদ নাজমুল হাসান।

সভায় উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্য- সলিমুল হক কামাল, মাহমুদুর রহমান সুমন, শামসুন্নাহার রশীদ, শাহ নূরুন্নবী, উম্মে কুলসুম পারভিন, নাদিয়া হোসেন, কাজী আরিফুল ইসলাম (কাজী সিরাজুল ইসলামের প্রতিনিধি), রাজীব চক্রবর্ত্তী (মোরশেদ আলমের প্রতিনিধি) এবং বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. একেএম মাহবুবুজ্জামান।

একাত্তর/আরএ
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে অবস্থিত ‘ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড’-এর কারখানায় লাগা আগুন ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের প্রায় পৌনে দুই ঘণ্টার আপ্রাণ চেষ্টায় পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর