ট্রাম্পের অনুষ্ঠানে প্রবেশে বাধা, হোয়াইট হাউসের বিরুদ্ধে এপির মামলা

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:১৩ পিএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুষ্ঠানে যোগ দেয়ার সময় বাধা দেয়ায় হোয়াইট হাউসের তিন কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ওয়াশিংটনের একটি ফেডারেল আদালতে মামলাটি করা হয়।

বার্তা সংস্থা এএফপি জানায়, ওয়াশিংটনের ফেডারেল আদালতে দায়ের করা মামলায় এপি বলেছে, মার্কিন প্রেসিডেন্টের অনুষ্ঠানে অংশ নেয়ার ক্ষেত্রে বাধা দেয়ার মাধ্যমে যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম সংশোধনী লঙ্ঘন করা হয়েছে। দেশটির সংবিধানের প্রথম সংশোধনীতে মত প্রকাশের স্বাধীনতার নিশ্চয়তা দেয়া হয়েছে।

প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় বসার পর ‘মেক্সিকো উপসাগরের’ নাম পরিবর্তন করে ‘আমেরিকা উপসাগর’ রাখার জন্য একটি নির্বাহী আদেশে সই করেন ট্রাম্প। ওই আদেশ অনুসরণ করতে অস্বীকৃতি জানায় এপি। এরপর ১০ দিন আগে থেকে এপির সাংবাদিকদের হোয়াইট হাউসে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। 

এমনকি মার্কিন প্রেসিডেন্টকে বহনকারী উড়োজাহাজ এয়ার ফোর্স ওয়ানেও প্রবেশের অনুমতি দেয়া হচ্ছে না এপির প্রতিবেদকদের।

সংবাদ সংস্থাটি জানিয়েছে, তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান কর্তৃক নিশ্চিত গণমাধ্যমের স্বাধীনতার অধিকারকে সমর্থন করার জন্য ট্রাম্প প্রশাসনের তিন কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

এপি জানিয়েছে, হোয়াইট হাউস অ্যাসোসিয়েটেড প্রেসকে তাদের কভারেজে কিছু শব্দ ব্যবহার করার নির্দেশ দিয়েছে, অন্যথায় অনির্দিষ্টকালের জন্য প্রবেশাধিকার থেকে বঞ্চিত করা হবে।

এতে বলা হয়েছে, সংবাদমাধ্যম এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সকল মানুষের নিজস্ব শব্দ বেছে নেয়ার অধিকার রয়েছে এবং সরকার কর্তৃক প্রতিশোধ নেয়ার অধিকার নেই।

একাত্তর/আরএ
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের একটি শপিং মলে সচারচরের একটি কর্মব্যস্ত দিন মুহূর্তেই যেন রূপ নিল এক বিভীষিকাময় রক্তাক্ত অধ্যায়ে। শুধু ধর্মীয় পরিচয়ের কারণে উগ্র বর্ণবাদী ও চরমপন্থী এক শ্বেতাঙ্গ...
বিদেশি শক্তির অবৈধ হস্তক্ষেপের ফলে সৃষ্ট নিরাপত্তাহীনতার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এবং অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ সম্পূর্ণভাবে শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর