বাসে ডাকাতি ও শ্লীলতাহানি: দুইজনের স্বীকারোক্তি, একজন রিমান্ডে

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০৯ পিএম

টাঙ্গাইলের মির্জাপুরে বাসে ডাকাতি ও শ্লীলতাহানীর মামলায় তিন আসামীর মধ্যে দুইজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। অপর আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

শনিবার বিকেলে টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামিদের হাজির করা হলে সন্ধ্যায় বিচারক নওরিন করিম এ আদেশ দেন।

এর আগে আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে শুক্রবার সন্ধ্যায় সাভার উপজেলার টান গেন্ডা এলাকা থেকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

গ্রেপ্তাররা হলেন- মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার লাউতারা গ্রামের বদর উদ্দিন শেখের ছেলে শহিদুল ইসলাম মুহিত (২৯), শরিয়তপুর জেলার জাজিরা উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের  ইসমাইল মোল্লার ছেলে মো. সবুজ (৩০) ও ঢাকা জেলার সাভার উপজেলার টান গেন্ডা ৯নম্বর ওয়ার্ডের আবুল হোসেনের ছেলে মো. শরীফুজ্জামান শরীফ (২৮)।

শনিবার দুপুরে পাঁচদিনের রিমান্ড চেয়ে গ্রেপ্তারদের আদালতে সোপর্দ করা হয়। তাদের মধ্যে শহিদুলকে জিজ্ঞাসাবাদের জন্যে পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করা হয়। অপর দুই আসামি সবুজ ও শরীফ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

নাটোরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, এই ঘটনায় প্রথমে বাসের চালক, সুপারভাইজার ও হেলপারকে আটক করা হয়। কিন্তু পরে তারা জামিনে ছাড়া পান। এছাড়া মির্জাপুরের ডিউটি অফিসার এ এস আই আতিকুজ্জামানকে দায়িত্বে অবহেলার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে পুলিশ সুপার আরও বলেন, দুই নারী যাত্রীকে ধর্ষণের কথা শোনা গেলেও এ ব্যাপারে নিশ্চিত না হয়ে কিছু বলা যাচ্ছে না। বিষয়টি তদন্তাধীন। তবে ওই দুই নারী শ্লীলতাহানির শিকার হয়েছেন।

এর আগে গত ১৭ ফেব্রুয়ারি রাত সাড়ে ১১টার দিকে রাজশাহীর উদ্দেশ্যে ইউনিক রোড রয়েলস পরিবহনের একটি বাস ঢাকার গাবতলী ছেড়ে যায়। রাত পৌনে দুইটার দিকে বাসটি গাজীপুরে কালিয়াকৈর পার হয়ে টাঙ্গাইলের মির্জাপুরের সোহাগপাড়া ফুটওভার ব্রিজের কাছে পৌঁছলে ৬/৭ জনের ডাকাত দল বাস যাত্রীদের জিম্মি করে। 

এসময় তারা যাত্রীদের কাছে থেকে মোট পাঁচ লাখ ২৪ হাজার ৬০০ টাকা লুটে নেয় এবং দুই নারী যাত্রী শ্লীলতাহানীর শিকার হন। 

এ ঘটনায় শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে ওই বাসের যাত্রী বড়াইগ্রাম উপজেলার ওমর আলী বাদি হয়ে মির্জাপুর থানায় মামলা (নং-১৭, ধারা- নারী ও শিশু নির্যাতন) করেছেন বলে জানিয়েছেন মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. মোশারফ হোসেন।

আরবিএস
টাঙ্গাইলে স্ত্রীকে ছুরি মেরে হত্যার দায়ে স্বামী মো. মেহেদী হাসানকে (৩৮) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড প্রদান করা...
টাঙ্গাইলের মধুপুরে একটি পরিত্যক্ত টয়লেটের কুয়ো বা গর্তে পড়ে যাওয়া ছাগল উদ্ধার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে একই পরিবারের চারজন সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে...
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলছেন, বর্তমান সরকারের লক্ষ্য নগর ও পৌর এলাকার প্রতিটি নাগরিকের জন্য নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করা।
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার মেঘনা নদী অঞ্চলের অন্যতম ত্রাস ও কুখ্যাত ডাকাত মো. আজিম ব্যাপারীকে (৩২) দুই সহযোগীসহ আবার গ্রেপ্তার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় তাদের আস্তানা থেকে একটি দেশীয়...
অ্যালেকজান্ডার ইসাকের ৯ মিনিটের সেই ঝোড়ো তাণ্ডবে ইপসউইচ টাউনকে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে মৌসুমে নিজেদের প্রথম জয়ের স্বাদ পেল লিভারপুল। নতুন কোচ আন্দোনি ইরাওলার অধীনে প্রথম দুই ম্যাচে ড্রয়ের পর...
আগামী বছরের মধ্যে দেশের দুই লাখ প্রবাসীকে ‘প্রবাসী কার্ড’ দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের কথা জানিয়েছে সরকার। একই সঙ্গে অবৈধ উপায়ে অভিবাসন কমানোর ক্ষেত্রেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন...
লা লিগায় হোসে মরিনহোর জয়রথ থামিয়ে দিল রিয়াল বেতিস। কিলিয়ান এমবাপের শেষ মুহূর্তের পেনাল্টি মিসের খেসারত দিয়ে বেতিসের কাছে ১-০ ব্যবধানে হেরে মৌসুমে প্রথম পরাজয়ের তেতো স্বাদ পেল রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়...
সুনামগঞ্জে ফার্মেসিতে ডাক্তারের সিরিয়াল নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর