দিতি-সোহেলের মেয়ে লামিয়ার ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:২৭ পিএম

নানার বাড়ির সম্পত্তি নিয়ে বিচার সালিসে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন জনপ্রিয় অভিনয়শিল্পী দিতি ও সোহেল চৌধুরীর মেয়ে লামিয়া চৌধুরী।

শনিবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।

লামিয়া চৌধুরী বলেন, আম্মা মারা যাওয়ার পর প্রতি সপ্তাহের শুক্র ও শনিবারে কাজিনদের নিয়ে আমি নারায়ণগঞ্জে যাই। ওখানে আমাদের আত্মীয়স্বজন থাকেন। ওদের সঙ্গে সময় কাটিয়ে আসি। আজও গিয়েছিলাম। আসার পরই সন্ত্রাসীদের হামলার শিকার হই। 

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জের সোনারগাঁতে আমাদের পৈতৃক জায়গা দখল করার চেষ্টা চলছে বেশ কিছুদিন ধরেই। সেই টার্গেটে আমি যাওয়ার পর দলবল নিয়ে সন্ত্রাসীরা আসে। ওদের হাতে অস্ত্র ছিলো আমাদের মারার জন্য। আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। আমার পা ভেঙে ফেলেছে। আমার ফোনও কেড়ে নিয়েছিলো। আমার ওড়না টেনে ছিঁড়ে ফেলেছে। আমি অনেক ভয় পেয়ে গেছি। এরপর আমি গাড়িতে উঠে গেছি। 

লামিয়া বলেন, আমার মা–বাবা মরে গেছেন। তারা আমাদের জায়গাজমি দিয়ে গেছেন। কিছুই ভোগ করতে পারি না। চারদিক থেকে লোকজন সব দখল করার চেষ্টা চালাচ্ছে। আমার ভাই দেশে নেই। আমি সবকিছু একাই হ্যান্ডেল করতেছি। এ কারণে সবাই এভাবে আমার পেছনে লেগেছে। কত বছর ধরে আমার জীবনে এসব চলছে, বলে বোঝাতে পারবো না। আমার জীবন হুমকির মুখে। আমি একা, সন্ত্রাসীরা এসব বুঝে গেছে।

দিতির বড় ভাই আনোয়ার হোসেন জানান, শনিবার দুপুরে আমার ছোট ভাইয়ের স্ত্রী শারমিন প্রীতি স্থানীয় উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সিনিয়র সহসভাপতি নজরুল ইসলাম টিটু, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দীন, সোহেল, জাহাঙ্গীরসহ গণ্যমান্য ব্যক্তিরা আমাদের বাড়ি সার্ভে করে জোরপূর্বক পিলার বসান। 

তিনি আরও বলেন, এসময় আমরা বাধা দিলে বিএনপি নেতাদের সহযোগিতায় আমার ছোট ভাইয়ের স্ত্রী সারমিন প্রীতি ও তার সঙ্গীয় বাহিনী আমার বোন দিতির মেয়ে লামিয়ার ওপর এবং আমাদের পরিবারের সদস্যদের ওপর হামলা চালিয়ে আহত করে এবং লামিয়ার গাড়ি ভাঙচুর করে। এসময় স্থানীয় লোকজনের সহযোগিতায় প্রাণ বাঁচাতে লামিয়া গাড়ি নিয়ে চলে যায়।

এদিকে লামিয়া আক্তারের মামী ও চিত্র নায়িকা দিতির ভাই টিপু সুলতানের স্ত্রী শারমিন আক্তার প্রীতি জানান, আমার স্বামী মারা যাওয়ার পর থেকে আমার ওয়ারিশান সম্পত্তি থেকে বঞ্চিত করেছে। লামিয়া শেখ মারুফের রক্ষিতা হয়ে আমার সম্পত্তি জোরপূর্বক আত্মসাৎ করে রেখেছে। আমি সমাজের লোকজন ডেকে বিচার সালিস করে আমার স্বামীর সম্পত্তি বুঝে নেওয়ার চেষ্টা করলে লামিয়া ঢাকা থেকে তার বন্ধুদের নিয়ে এসে আমার ওপর হামলা চালায়। আমি হাসপাতালে ভর্তি আছি।

সোনারগাঁ থানার ওসি এম এ বারী জানান, এ বিষয়ে কেউ থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি। পরে জানতে পারি বিষয়টি চিত্র নায়িকা দিতির পারিবারিক বিষয়।

আরবিএস
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
পূজা-অৰ্চনা, গীতাপাঠ, কীর্তন ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদীতে শুরু হয়েছে মহাসাধক শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান দিবসের আনুষ্ঠানিকতা। 
চুল আর চোখের চাউনিতে হুবহু মিল! আর সেই রূপের জাদুতে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে আন্তর্জাতিক গণমাধ্যম, সবখানেই রীতিমতো কাঁপন ধরিয়ে দিয়েছিল এলভিনো জাতের এক মহিষ, যার নাম রাখা হয়েছিল ‘ডোনাল্ড...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নাশকতায় অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা যুবলীগের সভাপতিসহ ৪৮ নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। মামলায় আরও ৩০ থেকে ৪০...
বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে বাকি আর মাত্র কয়েকটা দিন। কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই বাজিকরদের চোখে ফেভারিটের তালিকায় ইউরো চ্যাম্পিয়ন স্পেন, ফরাসি দেমাগি ফ্রান্স কিংবা হ্যারি কেইনের ইংল্যান্ডের চেয়ে...
চলমান ভূরাজনৈতিক উত্তেজনা আর যুদ্ধবিগ্রহের রক্তচক্ষু উপেক্ষা করেই বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে ইরান ফুটবল দল। আগামী শনিবার মেক্সিকোতে নিজেদের বিশ্বকাপ বেস ক্যাম্পের উদ্দেশ্যে উড়াল...
মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রের বারুদ আর ক্ষেপণাস্ত্রের গর্জনের মাঝেই এবার এক অবিশ্বাস্য ও চটকদার রাজনৈতিক বোমার বিস্ফোরণ ঘটালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন বাহিনীর বিমান হামলায়...
ফুটবল ইতিহাসের মহাতারকা লিওনেল মেসিকে ছোটবেলায় মাত্র কয়েক বছর ট্রেনিং দিয়েই অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁর শৈশবের কোচ এনরিকে ডোমিঙ্গুয়েজ। মাত্র ৪৫ বছর বয়সে কোচিং ছাড়ার পেছনে কোনো ক্ষোভ বা ব্যর্থতা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর