ইউক্রেনকে দেয়া অর্থ ফেরত চান ট্রাম্প

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৫৪ পিএম

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের দেয়া শত শত কোটি ডলারের সহায়তা ফেরত চেয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার রাজধানী ওয়াশিংটন ডিসির বাইরে নিজ দল রিপাবলিকান পার্টির সদস্যদের বার্ষিক জমায়েত- কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্সে একথা বলেন তিনি।

ট্রাম্প আরও বলেন, ইউক্রেনকে ঋণ হিসেবে অর্থ দিয়েছে ইউরোপ। তারাও তাদের অর্থ ফেরত পাবে। তবে, যুক্তরাষ্ট্র এমন শর্তে ইউক্রেনকে অর্থ দেয়নি। তাই তিনি চান যুক্তরাষ্ট্রের দেয়া অর্থের বিনিময়ে ইউক্রেন যেন কিছু একটা দেয়। তাই যুক্তরাষ্ট্র এখন ইউক্রেনের কাছে তাদের বিরল খনিজ সম্পদ ও জ্বালানি তেল চাচ্ছে। 

এর আগে ইউক্রেনকে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের দেয়া সহায়তার অর্থ ফেরত নেওয়ার প্রসঙ্গে কথা বললেন ট্রাম্প। এদিকে, ইউক্রেন শিগগিরই খনিজ চুক্তি মেনে নেবে বলে আশা জানান ট্রাম্প। তিনি বলেন, ইউক্রেন খুব দ্রুতই তাদের খনিজ সম্পদে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ করার বিষয়ে একটি প্রস্তাবিত চুক্তি গ্রহণ করবে। 

কিয়েভ ঘনিষ্ট একটি সূত্র জানিয়েছে, মার্কিন চাপ বৃদ্ধি সত্ত্বেও প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই ধরনের চুক্তি সই করতে ‘প্রস্তুত নন’। ইউক্রেন চায়, যুক্তরাষ্ট্রের সাথে স্বাক্ষরিত যেকোনো চুক্তিতে নিরাপত্তার নিশ্চয়তার বিষয়টি অন্তর্ভুক্ত করা হোক। কারণ তারা রাশিয়ার প্রায় তিন বছরের আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করছে।

কিয়েভকে দেয়া সাহায্যের ক্ষতিপূরণ হিসেবে ট্রাস্প ৫০০ বিলিয়ন ডলার মূল্যের খনিজ সম্পদের দাবি করেছেন, তবে ইউক্রেন তা অস্বীকার করেছে। কারণ ট্রাম্পের দাবি করা অর্থের চেয়ে খনিজ সম্পদের মূল্য অনেক বেশি। প্রস্তাবিত চুক্তি সম্পর্কে ইউক্রেন জানিয়েছে, বিনিয়োগের বিষয়ে চুক্তিতে কোনো মার্কিন বাধ্যবাধকতা নেই, তাদের সম্পর্কে সব কিছুই খুবই অস্পষ্ট এবং তারা আমাদের থেকে ৫০০ বিলিয়ন ডলার আদায় করতে চায়।

কিয়েভের ভাষ্য, এটা কী ধরনের অংশীদারিত্ব? আর কেন আমরা তাদের ৫০০ বিলিয়ন ডলার দিতে হবে, এর কোনো উত্তর নেই। ইউক্রেন খসড়ায় সংশোধনী আনার প্রস্তাব করেছে। সরকারি পরিসংখ্যান অনুসারে, রুশ আগ্রাসনের পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনকে ৬০ বিলিয়ন ডলারেরও বেশি সামরিক সহায়তা দিয়েছে। কিয়েভের মিত্রদের মধ্যে এটিই সবচেয়ে বেশি। তবে ট্রাম্পের দাবিকৃত অর্থের তুলনায় অনেক কম।

একাত্তর/এসি
রাশিয়ার সঙ্গে চার বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধ শেষ করতে মার্কিন যুক্তরাষ্ট্রের ‘দৃঢ়সংকল্প’ চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস তথা চার জুলাইয়ের ছুটির...
কাতারের রাজপরিবারের কাছ থেকে ‘উপহার’ হিসেবে পাওয়া এবং পরে মার্কিন জনগণের টাকায় খোলনলচে বদলে ফেলা ‘এয়ার ফোর্স ওয়ান’ উড়োজাহাজে অবশেষে প্রথমবার রাজকীয় উড়াল দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...
যুক্তরাষ্ট্রের সরকারি ক্ষমতার মূল কেন্দ্রগুলোতে প্রেসিডেন্টের নিয়ন্ত্রণ আরও জোরদার করার জন্য কয়েক দশক ধরে চলা রক্ষণশীল আইনি প্রচেষ্টার বড়ো জয় হয়েছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে...
এক সময়ের ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কে এবার চরম ধস নেমেছে। একটি ইতালীয় টেলিভিশন চ্যানেলকে দেওয়া...
২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের ২৪ ঘণ্টার মধ্যেই ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সদ্য প্রকাশিত পুরুষদের র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন এসেছে। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জনের পাশাপাশি র‍্যাঙ্কিংয়ের...
ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার হিসেবে সাংবাদিক মো. সাইদুর রহমানকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।
ইংল্যান্ড ও লিভারপুলের কিংবদন্তি ফুটবলার কেভিন কিগান আর নেই। ক্যান্সারের সাথে দীর্ঘ লড়াই শেষে ৭৫ বছর বয়সে মারা গেছেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই তারকা। সোমবার এক পারিবারিক বার্তার মাধ্যমে তাঁর...
যুক্তরাজ্যের রাজনীতিতে বড় পরিবর্তন। স্যার কিয়ার স্টারমারের পদত্যাগের পর লেবার পার্টির নতুন নেতা হিসেবে নির্বাচিত হয়ে দেশটির ৫৯তম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম। ‘কিং অব দ্য নর্থ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর