বিগত তিন নির্বাচন রাষ্ট্রীয়ভাবে অবৈধ ঘোষণা করতে লিগ্যাল নোটিশ

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৪৬ পিএম

আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনগুলোকে রাষ্ট্রীয়ভাবে অবৈধ ঘোষণা করতে নির্বাচন কমিশন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, দুর্নীতি দমন কমিশন, ভূমি মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়সহ ১০টি কমিশন, মন্ত্রণালয় এবং দপ্তরকে লিগ্যাল নোটিশ (আইনি নোটিশ) দিয়েছেন অ্যাডভোকেট জয়নাল আবেদীন মাযহারী নামের কুমিল্লার এক আইনজীবী। 

বৃহস্পতিবার সংশ্লিষ্ট মন্ত্রণালয়, দপ্তর এবং কমিশনের ঠিকানায় ডাকযোগে এবং ইমেইলে নোটিশটি পাঠানো হয়। 

নোটিশে উল্লেখ করা সকল মন্ত্রণালয় এবং সংস্থাকে ১৫ দিনের সময় দেয়া হয়েছে। ১৫ দিনের মধ্যে নির্বাচন তিনটিকে আনুষ্ঠানিকভাবে অবৈধ ঘোষণা করে জড়িতদের রাষ্ট্রদ্রোহী ঘোষণা করে যথাযথ আইনি ব্যবস্থা নিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা না নিলে সেসকল কমিশন, মন্ত্রণালয় এবং দপ্তরের প্রধানদের বিরুদ্ধে মামলা করার আল্টিমেটাম দেয়া হয়েছে নোটিশে। 

অ্যাডভোকেট জয়নাল আবেদীন মাযহারী সুপ্রিম কোর্ট এবং কুমিল্লা জজকোর্টের আইনজীবী। তিনি নগরীর কান্দির পাড় কর ভবন এলাকার বাসিন্দা। 

গণমাধ্যমে নোটিশের বিষয়টি নিশ্চিত করেছেন এ আইনজীবী নিজেই। 

এতে বলা হয়েছে, আপনাদের সদয় হস্তক্ষেপ কামনার্থে বিগত স্বৈরাচার সরকার কর্তৃক চরমভাবে বিতর্কিত ও পাতানো ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় নির্বাচনে আমিসহ কোটি ভোটার ভোট দিতে না পারায় জনস্বার্থে এবং আমি স্বয়ং সংক্ষুব্ধ হয়ে এই মর্মে অত্র লিগ্যাল নোটিশ প্রদান করছি যে, পতিত সরকার রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ব্যাপক দুর্নীতির মাধ্যমে নামমাত্র নির্বাচন দেখিয়ে বারংবার ক্ষমতা কুক্ষিগত করে জবাবহীনতার সংস্কৃতি চালু করে ব্যাপক দুর্নীতি করে রাষ্ট্র ও রাষ্ট্র কাঠামোকে পঙ্গু করে দিয়েছে। তথাকথিত নির্বাচিত সদস্যরা এবং প্রশাসনিক উচ্চ পদস্থ কর্মকর্তারা, সুবিধাভোগী বিভিন্ন মহল ত্রাসের রাজত্ব কায়েম করে। যেহেতু নির্বাচনের ভিত্তি ছিল বেআইনি, অগণতান্ত্রিক এবং অনৈতিক, সেহেতু আইনের সুপ্রসিদ্ধ নীতি VOID AB INITIO আরোপক্রমে The Representation of the People Order, 1972 (P. O. No. 155 of 1972) এর সংশ্লিষ্ট নীতিমালাসহ প্রযোজ্য অন্যান্য আইন এবং DOCTRINE OF NECESSITY অনুসারে ওই নির্বাচনসমূহ অবৈধ ঘোষণা করা ও সংশ্লিষ্ট অপরাধীদের বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণ আইনসিদ্ধ হবে বটে।

নোটিশে আরও বলা হয়েছে, আগামী ১৫ দিনের মধ্যে “পতিত স্বৈরাচার কর্তৃক সংঘটিত ২০১৪, ২০১৮, ২০২৪ সালের জাতীয় নির্বাচন” অবৈধ ও বেআইনি ঘোষণা করা; ওই নির্বাচনের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের দেশদ্রোহী হিসেবে ঘোষণা করা; ওই সময়কালের মধ্যে সংশ্লিষ্টদের অর্জিত সব আয়কে অবৈধ ঘোষণা করা; দোষী সব ব্যক্তির অবৈধ স্থাবর-অস্থাবর সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করে তা অনতিবিলম্বে রাষ্ট্রের কল্যাণমূলক কাজে বরাদ্দ দেওয়া; নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনা সহ সময়োপযোগী আরও যে সব পদক্ষেপ গ্রহণ সমীচীন তা করা।

আইনজীবী জয়নাল আবেদীন মাযহারী বলেন, একজন সচেতন নাগরিক হিসেবে আমি এ নোটিশ পাঠিয়েছি। নির্বাচনের নামে আমার-আপনার, দেশের সব জনগণের টাকা অপচয় করা হয়েছে। যা একজন বিবেকবান মানুষ হিসেবে আমাকে নাড়িয়েছে। এছাড়া তিনটি নির্বাচনে আমি একটি ভোটও দিতে পারিনি। যা আমার নাগরিক অধিকারকে হরণ করা হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে ব্যবস্থা না নিলে সবার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। আমি সে প্রস্তুতি নিচ্ছি।

আরবিএস
পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের আমলে দেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার ও অপচয়ের খেসারত আজ সাধারণ মানুষকে দিতে হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের সরকার দলীয় চিফ হুইপ নূরুল ইসলাম মনি। বিগত সরকারের...
পঞ্চগড়ে রিকশাচালক আল আমিনকে গুম করে হত্যার অভিযোগে করা মামলায় পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের পঞ্চগড় জেলা শাখার সহসভাপতি নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তাকে কারাগারে পাঠিয়েছে আদালত।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন। টেক্কা দিতে চান। বুকের রক্ত নিয়েছেন, আমাদের মা-বোনদের বুক খালি করেছেন। আসেন, ফাঁসির...
নাশকতা মামলায় কার্যক্রম নিষিদ্ধ সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি এডভোকেট খায়রুল কবির রুমেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর