বিএনপি ক্ষমতায় গেলে ঐক্যমত্যের ভিত্তিতে দেশ চলবে: এ্যানী

আপডেট : ০৪ মার্চ ২০২৫, ০৮:৩৩ পিএম

বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, আগামীতে বিএনপি এককভাবে ক্ষমতায় আসলেও দেশ এককভাবে পরিচালনা করা হবেনা। বিএনপির ৩১ দফার ভিত্তিতে দ্বি-কক্ষে বিশিষ্ট পার্লামেন্টের মাধ্যমে ও ঐক্যমত্যের ভিত্তিতে দেশ পরিচালনা করা হবে। 

মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে লক্ষ্মীপুর সরকারি কলেজ মাঠে আরাফাত রহমান স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণকালে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি।

এসময় ৩১ দফার মধ্যে যথেষ্ট সংস্কারের কথা উল্লেখ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এই সংস্কারগুলো ইদানিং খুব বেশি প্রয়োজন। যে সংস্কারের কথা বর্তমান অন্তর্বর্তী সরকারও বলছেন। তাই সবার মতামতের ভিত্তিতে দ্রুত সংস্কার শেষ করে নির্বাচন দিতে হবে। 

এই বিএনপি নেতা বলেন, স্থিতিশীলতার জন্য বাংলাদেশে স্বাভাবিক রাজনীতি, সামাজিক সুন্দর পরিবেশ ও অর্থনৈতিক শৃঙ্খলা দরকার। দ্রব্যমূল্যের যেন ঊর্ধ্বগতি না হয় ও উন্নয়নমূলক কর্মকাণ্ডসহ সবকিছু মিলেই ভবিষ্যতে সুন্দর বাংলাদেশ গড়তে হবে। বিগত সরকার দেশটাকে পেছনের দিকে নিয়ে গেছে ৷ সেখান থেকে উত্তরণে একদিকে সংস্কার প্রয়োজন, অন্যদিকে জনগণের প্রতিনিধিত্বশীল সরকার প্রয়োজন। 

কলেজ রোড ক্রীড়া সংঘের উপদেষ্টা মাহবুব আলম মামুনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক অ্যাড. হাসিবুর রহমান, সদর থানার অফিসার ইনচার্জ মো. আবদুল মোন্নাফ, জেলা যুবদলের সভাপতি রেজাউল করিম লিটন, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাবেক সহ-সভাপতি আব্দুর রব শামীম, মহসিন কবীর স্বপন, জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম রাজু ও আব্দুল্লাহ আল খালেদ প্রমুখ। 

লক্ষ্মীপুর কলেজ রোড ক্রীড়া সংঘের উদ্যোগে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। এতে ৩০ দল খেলায় অংশ নেয়। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন অতিথিরা।

একাত্তর/এসি
লক্ষ্মীপুরে এক শিশু ছাত্রকে ধর্ষণের অভিযোগে এক হিফজ মাদ্রাসার অধ্যক্ষকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৯ জুলাই) রাতে জেলার চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারী এলাকার ‘পপুলার আইডিয়াল হিফজ মাদ্রাসা’ থেকে...
লক্ষ্মীপুরের রায়পুরে পড়তে আসা এক শিশুর মুখে বারবার বেত ঢুকিয়ে নির্যাতনের দৃশ্য নিজেই ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন এক মাদ্রাসাশিক্ষক। ভিডিওটির ক্যাপশনে ওই শিক্ষক লেখেন, ‘পিচ্চি...
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জকে উপজেলায় রূপান্তর করা হয়েছে এবং নোয়াখালী থেকে লক্ষ্মীপুর পর্যন্ত নতুন রেললাইন স্থাপনের প্রস্তাবনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী ও লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ...
লক্ষ্মীপুরে সম্প্রতি দিনের বেলা একই পরিবারের চারজনকে নৃশংসভাবে হত্যাসহ একাধিক আলোচিত অপরাধের ঘটনার পর রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়াকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর