নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের মিছিল থেকে আটক ১৫

আপডেট : ০৮ মার্চ ২০২৫, ০২:৩১ পিএম

রাজধানীর পল্টনে নিষিদ্ধ ঘোষিত হিযবুত তাহরীরের মিছিল থেকে সংগঠনটির অন্তত ১৫ সদস্যকে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদ এলাকা থেকে তাদের আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।  

শনিবার এক ফেসবুক পোস্টে এসব তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ সেনাবাহিনী।  

সেনাবাহিনী জানায়, গতকাল নিষিদ্ধ সংগঠন "হিজবুত তাহরীর" এর সদস্যরা বায়তুল মোকাররম জাতীয় মসজিদে একত্রিত হয়ে জুমার নামাজের পর মিছিল করে প্রথমে দৈনিক বাংলা মোড়ের দিকে অগ্রসর হয়। মিছিলটি পরে ফিরে এসে পল্টন মোড়ে এসে পৌঁছালে পুলিশ এবং সেনাবাহিনীর ব্যারিকেডের সামনে পড়ে। মিছিলটি পুলিশের বাধা অতিক্রম করার চেষ্টা করলে তাদের লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়া হয়।

এ সময় একজন ব্যক্তিকে হাতে লাঠি এবং হলুদ ছুড়ি (এন্টি কাটার) নিয়ে মিছিলে অংশ গ্রহণকারী একজনকে প্রহার করতে দেখা যায়। আইন প্রয়োগকারী সংস্থার কাজের মাঝে একজন সাধারণ জনতা কর্তৃক আইন নিজের হাতে তুলে নেয়া কাম্য নয় বিধায় সেনাবাহিনী তাকে নিবৃত্ত করে এবং পরবর্তীতে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। একই সময়ে ঘটনাস্থল হতে সেনাবাহিনী হিজবুত তাহরীরের আরও ১৫ জন সদস্যকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। 

সংশ্লিষ্ট সকলকে আইনের মধ্যে থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা, সঠিক তথ্য প্রচার ও প্রসার করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। 

আরবিএস
রাজধানীজুড়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে রাজধানীর বিভিন্ন থানায় ২৯টি মামলা হয়েছে।
রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দলীয় কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন সংরক্ষিত নারী আসনের বিএনপির সংসদ সদস্য...
রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিশেষ অভিযানে ৪৯৯ জন গ্রেপ্তার হয়েছেন। এ সময় বিভিন্ন ঘটনায় ২৬টি মামলা দায়ের করা হয়েছে।
রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) মরদেহ উদ্ধার করা হয়েছে। 
‘লাইট-গেটেড আয়ন চ্যানেল’ ও ‘অপটোজেনেটিক্স’ বিষয়ক যুগান্তকারী আবিষ্কারের জন্য চিকিৎসাবিজ্ঞানে ২০২৬ সালের নোবেল পুরস্কার অর্জন করেছেন মার্কিন বিজ্ঞানী কার্ল ডেইসারথ এবং দুই জার্মান বিজ্ঞানী পিটার...
জলবায়ু অর্থায়নে তরুণদের প্রবেশাধিকার বাড়ানো, বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করা এবং সম্ভাবনার দ্বার উন্মোচনের লক্ষ্যে রাজধানীর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে এক বিশেষ সংলাপের আয়োজন করেছে প্ল্যান...
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি ভুটানের...
রাজধানীর কাফরুল থানা এলাকা থেকে এক পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর