সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার গেটে দুর্বৃত্তদের আগুন

আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ১২:৫৩ পিএম

সিলেট নগরীতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসভবনের প্রবেশপথের প্রধান ফটকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার ভোর ৪টা থেকে ৫টার মধ্যে নগরীর দাঁড়িয়াপাড়া এলাকায় অবস্থিত তাঁর বাসভবনে এই হামলার ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, দুর্বৃত্তরা দাহ্য পদার্থ ব্যবহার করে ফটকে আগুন দেওয়ার চেষ্টা চালায়, যার ফলে ফটকের একটি অংশ পুড়ে গেছে। তবে এ ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।

সিলেট মহানগর পুলিশ (এসএমপি) কমিশনার সারওয়ার মুর্শেদ শামীম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোররাতের দিকে অজ্ঞাতনামা ব্যক্তিরা প্রতিমন্ত্রীর বাসভবনের প্রধান ফটকে কাপড় বা পলিথিন জাতীয় বস্তুর সঙ্গে জ্বালানি কেরোসিন বা পেট্রোলজাতীয় দাহ্য পদার্থ ছুড়ে আগুন ধরিয়ে দেয়। পরবর্তীতে পলিথিনটি পুড়ে ছাই হয়ে ফটকের নিচে পড়ে থাকতে দেখা যায়।

বাসভবনটিতে বর্তমানে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর চাচা ও পরিবারের অন্যান্য সদস্যরা বসবাস করেন। এ ছাড়া প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সিলেট সফরে গেলে নিজেও এই বাসভবনেই অবস্থান করেন।

ঘটনার পরপরই পুলিশ কমিশনার সারওয়ার মুর্শেদ শামীম নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি গণমাধ্যমকে বলেন, ঘটনাস্থলে গিয়ে কী ঘটেছে এবং কীভাবে হামলাটি চালানো হয়েছে তা আমরা নিবিড়ভাবে খতিয়ে দেখছি। পুরো বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং হামলাকারীদের শনাক্ত করতে ওই এলাকার সকল সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে পুলিশ হামলাকারীদের পরিচয় বা এই হামলার নেপথ্য উদ্দেশ্য উদ্‌ঘাটন করতে পারেনি। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে পুলিশ কমিশনার উল্লেখ করেন।

উল্লেখ্য, সিলেট নগরীতে সাম্প্রতিক নাশকতামূলক কর্মকাণ্ডের ধারাবাহিকতায় এই আগুনের ঘটনা ঘটল। এর আগে, বৃহস্পতিবার ভোরেও সিলেটে চারটি বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছিল। পরপর এমন ঘটনায় নগরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

একাত্তর/এআরএস
গোপালগঞ্জ-২ আসনের বিএনপির সংসদ সদস্য কে এম বাবরের মালিকানাধীন একটি ক্লিনিকে হামলা, ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে। এ সময় ক্লিনিকের ভেতরের আসবাবপত্র বাইরে বের করে আগুন ধরিয়ে দেওয়া হয়। আওয়ামী লীগ ও এর...
ডিসেম্বর থেকেই বর্ধিত বেতন ও বোনাস, সরকার ও মালিকপক্ষের আশ্বাসের পরও গাজীপুরের শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ থামছে না। বুধবার সকালে গাজীপুরের বেশিরভাগ কারখানার শ্রমিক কাজে যোগ দিলেও একাংশের বিক্ষোভ ও...
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় আকস্মিক হামলা, ব্যাপক ভাঙচুর এবং আগুনের মতো চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। আটক দলীয় নেতাকর্মীদের জোরপূর্বক ছিনিয়ে নেয়ার উদ্দেশ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ...
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের দুটি কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছে বলে অভিযোগ...
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দেশের বেশিরভাগ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের...
বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষা খাতে বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক শিক্ষা ও...
ভোটার তালিকা সংশোধনের নামে ভারতজুড়ে কোটি কোটি মানুষের নাম বাদ দেওয়ার প্রক্রিয়ায় ধর্মীয় সংখ্যালঘুদের, বিশেষ করে মুসলিমদের পরিকল্পিতভাবে লক্ষ্যবস্তু করা হচ্ছে বলে গুরুতর অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্রের...
পরবর্তী প্রজন্মের জন্য সত্যিকার অর্থে একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ জন্য গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার পাশাপাশি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর