যুক্তরাজ্যে আধুনিক দাসত্বের শিকার রেকর্ডসংখ্যক মানুষ

আপডেট : ১০ মার্চ ২০২৫, ০৬:৫৫ পিএম

যুক্তরাজ্যে গত বছর আধুনিক দাসত্বের সম্ভাব্য শিকার মানুষের সংখ্যা রেকর্ড পরিমাণে বেড়েছে। এর মধ্য দিয়ে দেশটিতে অপরাধ ক্রমশ বাড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সরকারকে জরুরি ভিত্তিতে নীতিগত সংস্কার গ্রহণের তাগিদ দিয়েছেন তারা। বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

গত ৬ মার্চ প্রকাশিত ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিসংখ্যানে দেখা গেছে, যুক্তরাজ্যে ভুক্তভোগীদের শনাক্ত ও রক্ষায় সরকারি উদ্যোগ ‘ন্যাশনাল রেফারেল মেকানিজম’ এনআরএম গত বছর রেকর্ড ১৯ হাজার ১২৫ জন ভুক্তভোগীকে আধুনিক দাসত্বের সম্ভাব্য শিকার হিসেবে নথিভুক্ত করেছে। 

এর আগের বছর অর্থাৎ ২০২৩ সালে সংখ্যাটি ছিলো ১৭ হাজার। বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বজুড়ে দারিদ্র্য, সংঘাত, জলবায়ু পরিবর্তনের কারণে অভিবাসন বাড়ছে এবং এই অভিবাসনের শিকার মানুষগুলো একাধিক ধরনের শোষণের শিকার হচ্ছেন।

আধুনিক দাসত্বের মধ্যে মানবপাচার, দাসত্ব, যৌন নিপীড়ন, গাড়ি পরিষ্কার, জোরপূর্বক শ্রমে বাধ্য করার মতো বিষয়গুলোকে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিশ্লেষকেরা বলছেন, দারিদ্র্য, সংঘাত, জলবায়ু পরিবর্তন সংক্রান্ত অভিবাসনের কারণে বিশ্বজুড়ে আধুনিক দাসত্ব বাড়ছে এবং এর শিকার হচ্ছেন লাখো মানুষ।

যুক্তরাজ্যে আধুনিক দাসত্বের নানা ধরন রয়েছে। দেশটিতে পুরুষ, নারী কিংবা শিশুদের মাদক বা যৌন ব্যবসা, গাড়ি ধোয়া, সেলুন, ব্যক্তি মালিকানাধীন ঘরের গৃহস্থালি কাজ এবং সামাজিক পরিচর্যায় শোষণমূলক কাজে বাধ্য করার অভিযোগ রয়েছে।

দেশটির দাসত্ববিরোধী ইনডিপেনডেন্ট কমিশনার ইলিয়ানর লিয়ন্স বলেন, এই পরিসংখ্যানগুলো শুধু সংখ্যা নয়। এগুলো ভুক্তভোগীদের কথা, তাদের কথা সরকারের শোনা উচিত। তিনি বলেন, একটি আন্তঃসরকার আধুনিক দাসত্ব কৌশল প্রয়োজন, যা আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে এই অপরাধ মোকাবিলায় অগ্রাধিকার দেবে।

মানবাধিকার সংস্থা অ্যান্টি-স্লেভারি ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী, যুক্তরাজ্যে আধুনিক দাসত্বের শিকার মানুষের সংখ্যা প্রায় ১ লাখ ৩০ হাজার। এনআরএম আধুনিক দাসত্বের সম্ভাব্য শিকার হিসেবে যাদের নথিভুক্ত করেছে, তাদের মধ্যে ২৩ শতাংশ ব্রিটিশ নাগরিক৷ এছাড়া ১৩ শতাংশ নাগরিক নিয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে আলবেনিয়ার নাম। তৃতীয় স্থানে থাকা ভিয়েতনামিদের সংখ্যা ১১ শতাংশ।

শঙ্কার বিষয় হলো, এনআরএম-এর ডেটা অনুযায়ী আধুনিক দাসত্বের সম্ভাব্য শিকারদের মধ্যে ৩১ শতাংশ বা ছয় হাজার শিশু রয়েছে। মোট ভুক্তভোগীর ৭৪ শতাংশ পুরুষ। আর অপরাধের ধরনে শীর্ষে রয়েছে শ্রম শোষণ। কারণ, ৩২ শতাংশ ভুক্তভোগী কর্মক্ষেত্রে শোষণের শিকার হয়েছেন বলে জানিয়েছেন।

অভিযোগকারীদের মধ্যে ৪৩ শতাংশ জানিয়েছেন, তারা যুক্তরাজ্যের ভূখণ্ডে আধুনিক দাসত্বের শিকার হয়েছেন। আর ৪৪ শতাংশ মানুষ বলেছেন, তারা যুক্তরাজ্যের বাইরে নির্যাতনের শিকার হয়েছেন। যুক্তরাজ্যের বাইরে যেসব দেশে অভিযোগকারীরা আধুনিক দাসত্বের শিকার হয়েছেন, তার মধ্যে শীর্ষে রয়েছে লিবিয়ার নাম। এরপরেই রয়েছে আলবেনিয়া ও ভিয়েতনাম।     

একাত্তর/এসি
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
যুক্তরাজ্যের ইংল্যান্ড ও ওয়েলসের কারাগারগুলোতে সাজাপ্রাপ্ত  যৌন অপরাধীদের অতিরিক্ত কামোত্তেজনা দমাতে এক অদ্ভুত কিন্তু চমকপ্রদ উদ্যোগ নিচ্ছে প্রশাসন! ২০২৮ সালের ডিসেম্বরের মধ্যে কার্যকর করার লক্ষ্যে...
অপরাধীকে তাড়া করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় পড়লো ব্রিটিশ পুলিশ। যুক্তরাজ্যের টিসাইডের সাউথ ব্যাংকে এ-৬৬ আঞ্চলিক মহাসড়কে তাড়া করা একটি ‘সন্দেহভাজন’ গাড়ি পথ ভুল করে বিপরীত দিকের সড়ক উঠে পড়ার পর...
রাজকীয় দায়িত্ব ছেড়ে যুক্তরাষ্ট্র প্রবাসী হওয়ার ছয় বছর পর আবার যুক্তরাজ্যে স্থায়ীভাবে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রিন্স হ্যারি এবং তাঁর স্ত্রী মেগান মার্কেল। রাজপরিবারের ঘনিষ্ঠ সূত্রের বরাতে...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর