ছারছীনা দরবার শরীফে তথ্য উপদেষ্টা, চাইলেন দোয়া

আপডেট : ১৪ মার্চ ২০২৫, ০৭:৩২ পিএম

দেশকে যেন একটি গুছানো জায়গায় রেখে আমরা বিদায় নিতে পারি উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, আপনার দোয়া করবেন অন্তর্বর্তী সরকার যে সকল সংস্কারের দায়িত্ব হাতে নিয়েছে তা যেন সব শেষ করতে পারে। 

তিনি বলেন, ছারছীনা দরবার শরীফের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে হাজার হাজার মাদ্রাসা তৈরি করা হয়েছে। যার মাধ্যমে ইসলমের শিক্ষা দেশের বিভিন্ন স্থানে ছাড়িয়ে পরছে। ইসলাম শান্তির ধর্ম তার শিক্ষা দিচ্ছে। আমার পরিবার এই ছারছীনা দরবার শরীফের মুরিদ ছিলো। আজ আমি এখানে এসেছি পীর সাহেবের কাছে আমার ও দেশের জন্য দোয়া চাইতে।

শুক্রবার দুপুরে জুমার নামাজের আগে পিরোজপুরের ছারছীনা দরবার শরীফের ১৩৫ তম মাহফিলের শেষদিনে উপস্থিত হয়ে আখেরি মোনাজাতের আগে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি ছারছীনা দরবার শরীফের মরহুম পীরদের কবর জিয়ারত করেন।

মাহফুজ আলম বলেন, আমার দাদাজান ছারছীনা দরবারের মুরিদ ছিলেন। ছোটবেলায় বাবা ও দাদার সাথে একাধিকবার ছারছীনা দরবারে আসার সুযোগ হয়েছে। এখানে আসার মাধ্যমে ছারছীনা দরবার শরীফের প্রতিষ্ঠাতা আল্লামা শাহ্ সূফী নেছার উদ্দিন আহমদ (রহঃ) এর উপমহাদেশে দ্বিনি সংস্কার সম্পর্কে উপলব্ধি করতে পেরেছি। প্রায় দেড় শতাধিক বছর ধরে ছারছীনা সিলসিলার খেদমত এই উপমহাদেশে অব্যাহত রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিনিধি হিসেবে আপনাদের নিকট দোয়া চাই যেন আমরা বাংলাদেশকে শান্তি শৃঙ্খলা বজায় রেখে একটি স্থিতিশীল পর্যায়ে নিয়ে এসে আমাদের অর্পিত দায়িত্ব শেষ করতে পারি। বিশেষ করে আমার জন্য দোয়া করবেন যেন আপনাদের পীর ভাইয়ের সন্তান হিসেবে এদেশের খেদমত করতে পারি।

এসময় আরও উপস্থিত ছিলেন ছারছীনা শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন, পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান, বরিশালের জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসেন, পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান খান, আল্লামা সাঈদী ফাউন্ডেশনের চেয়ারম্যান শামীম সাঈদী। 

এদিন হযরত পীর ছাহেব কেবলা দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সার্বিক কল্যাণ ও শান্তি কামনা করে তিনদিনব্যাপী মাহফিলের আখেরি মোনাজাত পরিচালনা করেন।  

আরবিএস
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, অনেক বছর পর এবার প্রকৃত ভোট হবে। যেখানে সরকারের কোনো পক্ষের কোনো পক্ষপাতিত্ব নেই।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ফরিদপুর বিভাগীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেছেন, বিগত দিনে একটি সরকার ছিলো।
দেশের তিন জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার।
আওয়ামী লীগ সরকারের আমলে মানবাধিকার রক্ষা তো দূরের কথা, বরং মানবাধিকার লঙ্ঘন করা হতো। আইনেও নানা সীমাবদ্ধতা ছিলো বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। 
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর