১০৫ বছর বয়সে ভোটার হলেন আম্বিয়া খাতুন

আপডেট : ১৬ মার্চ ২০২৫, ০৯:৩৪ পিএম

১০৫ বছর বয়সে ভোটার হলেন পটুয়াখালীর গলাচিপা উপজেলার আম্বিয়া বেগম নামে এক নারী।

রোববার (১৬ মার্চ) গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে তিনি ভোটার হন।

নতুন ভোটারদের তথ্য সংগ্রহ ও ছবি তোলার ওই কেন্দ্রে তাকে নিয়ে নিয়ে আসেন নাতি গলাচিপা পরিবার পরিকল্পনা পরিদর্শক রাকিবুল হাসান। 

তিনি জানান, আম্বিয়া বেগম বাউফলের কুদ্দুস খানের স্ত্রী। বর্তমানে তিনি গলাচিপা উপজেলার সদর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা। ওই এলাকার তথ্য সংগ্রহকারী ও রতনদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোসা. লুৎফুন নাহার তার তথ্য সংগ্রহ করেন। 

রাকিবুল জানান, ১৯৭২ সালে আম্বিয়ার স্বামী মারা যাওয়ার পর বিভিন্ন স্থানে থাকার কারণে তিনি ভোটার হতে পারেন নাই। 

এ ব্যাপারে গলাচিপা সদর ইউনিয়ন সুপারভাইজার ও বুড়িয়ার বাঁধ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামাল উদ্দিন জানান, তার জন্ম নিবন্ধন সংগ্রহ করে ভোটার ফরম পূরণ করা হয়েছে।

একাত্তর/এসি
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পটুয়াখালীর রাঙ্গাবালীতে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন। 
পটুয়াখালীর দশমিনায় একটি আইফোন কেনার টাকার জন্য দেড় বছরের নিজ শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত বাবা আত্মগোপনে থাকলেও বিক্রি হওয়া...
পটুয়াখালীর গলাচিপা প্রেস ক্লাবের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন প্রেসক্লাবটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও ‘দৈনিক জনকণ্ঠ’-এর স্টাফ রিপোর্টার প্রবীণ সাংবাদিক শংকর লাল দাশ।...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর