২২ হাজার কোটি টাকা আত্মসাৎ, সালমানের বিরুদ্ধে দুদকের খোঁজ

আপডেট : ১৭ মার্চ ২০২৫, ০৫:৫৮ পিএম

করোনার টিকা কেনার নামে ২২ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে বিতর্কিত ব্যবসায়ী এবং সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। 

অভিযোগ আছে, ভারত থেকে আমদানি করা কোভিশিল্ড টিকা বিতরণের খরচ দেখানো হয়েছে ৪০ হাজার কোটি টাকা। কিন্তু প্রকৃত পক্ষে খরচ হয়েছে ১৮ হাজার কোটি টাকা। বাকি ২২ হাজার কোটি টাকা আত্মসাৎ করেছেন সালমান রহমান ও তার সিন্ডিকেট।  

প‌তিত প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার উপদেষ্টা বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ছিলেন সালমান এফ রহমান। দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান প্রভাব খাটিয়ে একের পর ঋণ জালিয়াতির হোতা ছিলেন তিনি। তার বিরুদ্ধে শেয়ার বাজারে কারসাজির অভিযোগও আছে। 

এবার তার বিরুদ্ধে করোনা ভ্যাকসিন আমদানির নামে অন্তত ২২ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। দুদকের অভিযোগ এ কাজে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিকসহ একটি সিন্ডিকেট গড়েছিলেন সালমান। এই সিন্ডিকেটই দেশি প্রতিষ্ঠান গ্লোব ফার্মার বঙ্গভেক্স টিকা বাজারে আসতে দেয়নি বলেও অভিযোগ দুদকের। 

দুদকের অভিযোগে বলা হয়েছে, ২০২০ সালের দুই জুলাই ক‌রোনার টিকার উদ্ভাবনের ঘোষণা দেয় গ্লোব বায়ো‌টেক। এরপরই গ্লোবের সঙ্গে বৈঠ‌কে ব‌সে বে‌ক্সিম‌কো। গ্লোবকে প্রস্তাব দেওয়া হয় বেক্সিমকোর সঙ্গে যৌথভাবে ভ্যাকসিন বা‌ণি‌জ্যের। কিন্তু তা‌তে রা‌জি হয়‌নি গ্লোব ফার্মা। 

এরপরই সা‌ড়ে তিন হাজার কো‌টি টাকা খরচ করে ভারত থে‌কে ভ্যাক‌সিন আমদানির চু‌ক্তি ক‌রে বে‌ক্সিম‌কো। আর ট্রায়াল সম্পন্ন করেও আটকে যায় বঙ্গভেক্সের করোনা টিকা। এভা‌বেই দে‌শি উদ্যোগকে ধ্বংস ক‌রে বিদেশ থেকে ভ্যাকসিন আমদানি ক‌রে সালমান এফ রহমান অন্তত ২২ হাজার‌ কো‌টি টাকা আত্মাসাত ক‌রেন বলে অভিযোগ দুদকের। 

একাত্তর/এসি
শেয়ারবাজারে ২৫০ কোটি টাকার কারসাজির অভিযোগে ক্রিকেটার সাকিব আল হাসানসহ ১৫ জনের নথিপত্র জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পুঁজিবাজারে আলোচিত কারসাজির এই ঘটনায় সম্প্রতি বাংলাদেশ সিকিউরিটিজ...
নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতির কোটি টাকার বেশি অর্থ আত্মসাতের প্রমাণ পাওয়া গেছে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের সাবেক দুই কর্মকর্তার বিরুদ্ধে। তাদের বিরুদ্ধে মামলার সুপারিশ...
ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে নানাবিধ অনিয়ম, দুর্নীতি ও ঘুষ গ্রহণের অভিযোগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
২৯৭ কোটি টাকা অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় অর্থনীতিবিদ ও জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল বারাকাতের তিন দিনের রিমান্ড আবেদনের শুনানি পরে হবে জানিয়ে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর