পিলখানা হত্যাকাণ্ড: ২৩৯ জনের জামিন পেছালো

আপডেট : ১৭ মার্চ ২০২৫, ০৭:০৪ পিএম

পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় কারাগারে আটক থাকা ২৩৯ বিডিআর সদস্যের জামিনের বিষয়ে আদেশের তারিখ পিছিয়েছে। এ বিষয়ে আগামী ১০ এপ্রিল নতুন দিন ধার্য করেছে আদালত।

সোমবার (১৭ মার্চ) ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. ইব্রাহিম মিয়া এ দিন ধার্য করেন। 

এর আগে, গত ১৩ মার্চ জামিনের বিষয়ে শুনানি হয়। শুনানি শেষে আদালত এ বিষয়ে আদেশের জন্য রোববার (১৬ মার্চ) দিন ধার্য করে। তবে রোববার আদেশ না দিয়ে আবারও সোমবার (১৭ মার্চ) দিন ধার্য করা হয়।

রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর বোরহান উদ্দিন সাংবাদিকদের বলেন, জামিনের আবেদনে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন সাজার আসামিদের পাশাপাশি একজনের ডাবল নাম জমা পড়েছে। মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন সাজায় দণ্ডিতদের জামিনের বিষয়টি এখানে সুরাহা হবে না। আবেদনের ক্ষেত্রে তাদের আইনজীবীদের সতর্ক থাকা উচিত ছিল।

গত ১৯ জানুয়ারি ১৭৮ জন বিডিআর সদস্যকে জামিন দেন একই আদালত। পরে ২৩ জানুয়ারি ঢাকার কেরানীগঞ্জ ও কাশিমপুর কারাগার থেকে মুক্ত হন তারা।

২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি বিডিয়ার বিদ্রোহের ঘটনায় ঢাকার পিলখানায় সীমান্তরক্ষী বাহিনীর সদর দফতরে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন।

একাত্তর/এসি
দেশের প্রচলিত আইন অনুযায়ী কার্যকর নয়, এমন তালাকের অজুহাত দেখিয়ে স্ত্রী ও নাবালক সন্তানের ভরণপোষণ এড়ানো যাবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট। আদালত স্পষ্ট করে বলেছেন, সন্তানের ভরণপোষণ তার একটি স্বাধীন ও...
ঢাকা ও চট্টগ্রাম বিভাগে ২০২৩ সালের বিজ্ঞপ্তির ভিত্তিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে ৪৬ হাজার ১৯৯ জন পরীক্ষার্থীর ফল মেধার ভিত্তিতে পুনরায় প্রকাশের নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের...
৪৩তম বিসিএস নন-ক্যাডার পদের নিয়োগ প্রক্রিয়াকে ‘অস্বচ্ছ’ ঘোষণা করে আগামী ৬০ দিনের মধ্যে মেধার ভিত্তিতে পুনরায় ফলাফল প্রকাশের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আদালত বলেছে, প্রচলিত আইন ও বিধিমালার ব্যত্যয়...
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক ছয় মন্ত্রী ও সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২০ সেপ্টেম্বর দিন ধার্য করেছে ঢাকার একটি আদালত।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর