ঈদযাত্রায় ৩০ মার্চের টিকেট মিলবে বৃহস্পতিবার

আপডেট : ১৯ মার্চ ২০২৫, ০৯:০৭ পিএম

ঈদুল ফিতর উপলক্ষে যারা ৩০ মার্চ ভ্রমণ করবেন তাদের জন্য আগাম টিকেট বিক্রি হবে বৃহস্পতিবার (২০ মার্চ)। এদিন সকাল আটটায় সপ্তম দিনের মতো আগাম টিকেট অনলাইনে বিক্রি শুরু হবে। এর মধ্যদিয়ে ১৪ মার্চ থেকে শুরু হওয়া আগাম টিকেট বিক্রির কার্যক্রম শেষ হবে এদিন।

পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকেট সকাল আটটায় এবং পূর্বাঞ্চলের ট্রেনের টিকেট দুপুর দুইটা থেকে ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। 

এদিকে টিকেট কেনার চিরচেনা সেই যুদ্ধ এখন আর নেই কমলাপুর রেল স্টেশনে। বিগত বছর যখন হাজার হাজার মানুষ লাইনে দাঁড়িয়ে টিকেট কিনতে ভিড় জমাতো কমলাপুরে, সেই স্টেশন এখন একদমই ফাঁকা। 

কমলাপুর স্টেশন ম্যানেজার শাহদাত হোসেন বলেন, শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করার সিদ্ধান্তের কারণেই এবার অনেকটাই স্বস্তিতে আছেন টিকেট প্রত্যাশীরা। 
বরাবরের মতো এবারও ট্রেনে ভ্রমণের সময় ছাদে বা ইঞ্জিনে বসে চলাচল ঠেকাতে থাকবে কড়াকড়ি। পুলিশ ও আনসার এ বিষয়ে সহযোগিতা করবে বলে জানালেন স্টেশন ম্যানেজার। 

রেলওয়ের সূত্র জানায়, চাঁদ দেখা সাপেক্ষে ৩১ মার্চ এবং এক ও দুই এপ্রিলের টিকেট বিক্রি করা হবে৷ সব টিকেট কিনতে হবে অনলাইনে। ঈদযাত্রায় এবার প্রতিদিন ঢাকা থেকে ৩৫ হাজার ৩১৫টি অগ্রিম টিকিট বিক্রি করা হবে।

এছাড়া বিগত বছরগুলোতে ঈদযাত্রায় আট থেকে ১০ জোড়া বিশেষ ট্রেন চালাতো বাংলাদেশ রেলওয়ে। কিন্তু এবার সেটি কমিয়ে পাঁচ জোড়া করা হয়েছে।

একাত্তর/এসি
ঈদুল আজহার ছুটির আগে শেষ কার্যদিবসে রাজধানীর রেলস্টেশন ও বাস টার্মিনালগুলোতে ঘরমুখী মানুষের ভিড় তুলনামূলকভাবে বাড়তে শুরু করেছে। ঈদযাত্রার চাপ পুরোপুরি শুরু না হলেও সোমবার কিছু ট্রেন নির্ধারিত সময়ের...
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সাত দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার।
পবিত্র ঈদুল ফিতরে দেশের ঈদযাত্রায় বেশ কিছু অব্যবস্থাপনা ছিল বলে স্বীকার করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তবে আগামী ঈদে এই চ্যালেঞ্জ মোকাবিলায় যান ব্যবস্থাপনা আরও ঢেলে সাজানোর...
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, এবারের ঈদযাত্রা অন্য যেকোনো সময়ের চেয়ে স্বস্তিদায়ক ছিলো।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর