সংখ্যালঘুদের নিরাপত্তায় বাংলাদেশের পদক্ষেপে সন্তুষ্ট যুক্তরাষ্ট্র

আপডেট : ২০ মার্চ ২০২৫, ০৫:২৬ পিএম

সব নাগরিকের নিরাপত্তা ও সুরক্ষায় বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ট্যামি ব্রুস।

বুধবার নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিক এ দস্তগীর জাহাঙ্গীরের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। তবে এ নিয়ে ড. ইউনূস সরকারের ওপর মার্কিন স্যাংশন দেওয়া হবে কিনা, সে বিষয়েও সাংবাদিক জানতে চাইলে ট্যামি ব্রুস কোনো মন্তব্য করেননি।

সম্প্রতি ভারত সফরকালে স্থানীয় মিডিয়াকে আমেরিকার জাতীয় গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড বাংলাদেশে জঙ্গিবাদের উত্থানের হুমকি নিয়ে মন্তব্য করেন। এর জবাবে বাংলাদেশ সরকার তীব্র প্রতিবাদ জানিয়ে গ্যাবার্ডের বক্তব্যকে অসত্য বলে বিবৃতি দেয়।

এই প্রেক্ষাপটে বুধবার যুক্তরাষ্ট্র সরকারের স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে সেই ইস্যুটি মুখপাত্রের নজরে আনেন বাংলাদেশি এক সাংবাদিক। প্রশ্ন করা হয়, বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান ইস্যুতে ড. ইউনূস সরকারের ওপর স্যাংশন দেওয়া হবে কি না?

সাংবাদিক দীর্ঘ প্রশ্ন করায় মুখপাত্র তাকে থামিয়ে প্রশ্নের উত্তর দেন। এ সময় তিনি বলেন, নাগরিকদের নিরাপত্তায় ড. ইউনূস সরকারের গৃহীত পদক্ষেপ ইতিবাচক।

ট্যামি ব্রুস বলেন, আমরা যে কোনও দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি সহিংসতা বা অসহিষ্ণুতার যে কোনও ঘটনার নিন্দা জানাই এবং বাংলাদেশের সকলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পদক্ষেপগুলোকে স্বাগত জানাই। আমরা এটাই দেখছি। এটাই প্রত্যাশা করি। এবং এটাই অব্যাহত থাকবে।

এদিকে মার্কিন দপ্তরে প্রশ্ন করার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে হিযবুত তাহরীরের মিছিলকে ১৮ মার্চের বলে দাবি করেন সাংবাদিক জাহাঙ্গীর। তবে সেই ছবির ফ্যাক্ট চেক করে রিউমার স্ক্যানার জানিয়েছে, হিযবুত তাহরীরের মিছিলের ছবিটি গত বছরের ৬ আগস্টের।

এআরএস
আসন্ন পবিত্র ঈদুল আজহা নিরাপদ ও নির্বিঘ্নে উদযাপনের জন্য জনসাধারণের প্রতি পরামর্শ দিয়েছে বাংলাদেশ পুলিশ।  
বাংলাদেশ ও গিনি  কৃষিক্ষেত্রে বিশেষ করে চুক্তিভিত্তিক চাষাবাদে সহযোগিতা জোরদার  এবং বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে সম্মত হয়েছে।  সেনেগালের রাজধানী ডাকারে আফ্রিকায় শান্তি ও নিরাপত্তা বিষয়ক...
ইরান ও ইসরাইলের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষিতে মধ্যপ্রাচ্যের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। আঞ্চলিক নিরাপত্তা ঝুঁকি বৃদ্ধি পাওয়ায় বাহরাইন, কুয়েত, দুবাই ও কাতারসহ বেশ কয়েকটি দেশের...
সরকারের ঘোষিত ১৮০ দিনের অগ্রাধিকার কর্মসূচির অংশ হিসেবে আসন্ন পবিত্র ঈদুল ফিতরের আগেই ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম চালুর ইচ্ছার কথা জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর