তেল আবিবের কাছে ক্ষেপণাস্ত্র হামলা চালালো হুথিরা

আপডেট : ২০ মার্চ ২০২৫, ০৭:৩৩ পিএম

ইসরাইলের রাজধানী তেল আবিবের কাছে বেন গুরিওন বিমানবন্দর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা করার দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। বৃহস্পতিবার এক টেলিভিশন বিবৃতিতে গোষ্ঠীটির সামরিক মুখপাত্র এ কথা জানিয়েছেন। অন্যদিকে, ইয়েমেন থেকে নিক্ষিপ্ত একটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করার দাবি করছে ইসরাইলি সেনাবাহিনী। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

টেলিভিশনে দেওয়া বক্তব্যে হুথিদের এক মুখপাত্র জানিয়েছেন, শনিবার থেকে মার্কিন হামলায় বিপর্যস্ত হয়ে আছে তারা। এর জবাব দিতেই তেল আবিবের কাছে বেন গুরিয়ন বিমানবন্দরের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়। মার্কিন হামলা বন্ধে না হলে তেল আবিবের বিরুদ্ধে তাদের হামলার আওতা বৃদ্ধি পাবে।

আর ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, ক্ষেপণাস্ত্র ছোঁড়ার পর ইসরায়েলের বিভিন্ন এলাকায় সতর্ক সংকেত বেজে ওঠে। তেল আবিব ও জেরুজালেমে সতর্ক সংকেত শোনা গেছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।  ইয়েমেন থেকে নিক্ষিপ্ত একটি ক্ষেপণাস্ত্র ইসরাইলি আকাশসীমায় পৌঁছানোর আগেই ধ্বংস করা হয়েছে। নিয়ম অনুযায়ী এ সময় সতর্ক সংকেত বাজানো হয়।

দীর্ঘদিন ধরে লোহিত সাগরে ইসরাইল ও পশ্চিমা সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজে হুথিদের আক্রমণের জবাবে অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র। জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা নেয়ার পর মধ্যপ্রাচ্যে বৃহত্তম  মার্কিন অভিযান এটি। মঙ্গলবার হুথিরা বলেছে, ইসরাইলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা শুরু করেছে তারা। গাজায় আগ্রাসন পুনরায় শুরু হওয়ায় তেল আবিবের বিরুদ্ধে তাদের হামলার আওতা বৃদ্ধি পাবে।

২০২৩ সালের শেষদিকে ফিলিস্তিনে শুরু হওয়া ইসরাইলি আগ্রাসনের প্রতিক্রিয়ায় লোহিত সাগরে জাহাজে হামলা শুরু করে ইয়েমেনি গোষ্ঠী। গাজাবাসীর প্রতি সমর্থন জানানোর দাবি করে, শতাধিক জাহাজে হামলা চালিয়েছে তারা। তাদের হামলায় বিশ্ব বাণিজ্যে ক্ষতি যেমন হয়েছে তেমনি তাদের ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে গিয়ে মার্কিন বাহিনীর প্রচুর ব্যয় হয়েছে।

ইয়েমেনি হুথিদের প্রতিরোধের অক্ষ বলে বিবেচনা করে থাকে পশ্চিমারা। এই অক্ষে রয়েছে ইসরায়েল ও পশ্চিমা জোট বিরোধী আঞ্চলিক সব সশস্ত্র গোষ্ঠী, যেমন হামাস, হিজবুল্লাহ এবং ইরাকের সশস্ত্র সব গোষ্ঠী। এসব গোষ্ঠী ইরানের সহায়তায় পরিচালিত হয় বলে অভিযোগ রয়েছে।

আরবিএস
ট্রাম্প প্রশাসন গতকাল মঙ্গলবার ৬০টি দেশ থেকে আমদানি করা পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ বা ১২ দশমিক ৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব করেছে। 
হরমুজ় প্রণালী নিয়ে বিশ্ববাজারে সৃষ্ট উত্তেজনার রেশ কাটতে না কাটতেই এবার আন্তর্জাতিক সামুদ্রিক বাণিজ্যের আরও এক লাইফলাইন বা গুরুত্বপূর্ণ জলপথ অচল করে দেওয়ার প্রকাশ্য হুমকি দিল ইরান। তেহরানের সোজা...
মধ্যপ্রাচ্যের তিন মাসব্যাপী রক্তক্ষয়ী যুদ্ধ অবসানের লক্ষ্যে একদিকে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নজিরবিহীন ও ঐতিহাসিক কূটনৈতিক তৎপরতা চলছে, অন্যদিকে তখন মাঠ পর্যায়ের বাস্তব চিত্র...
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতিতে এক নজিরবিহীন ও ঐতিহাসিক কূটনৈতিক চমক দেখালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার তিনি জানিয়েছেন, মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরানপন্থী লেবানিজ সশস্ত্র...
চলমান ভূরাজনৈতিক উত্তেজনা আর যুদ্ধবিগ্রহের রক্তচক্ষু উপেক্ষা করেই বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে ইরান ফুটবল দল। আগামী শনিবার মেক্সিকোতে নিজেদের বিশ্বকাপ বেস ক্যাম্পের উদ্দেশ্যে উড়াল...
মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রের বারুদ আর ক্ষেপণাস্ত্রের গর্জনের মাঝেই এবার এক অবিশ্বাস্য ও চটকদার রাজনৈতিক বোমার বিস্ফোরণ ঘটালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন বাহিনীর বিমান হামলায়...
ফুটবল ইতিহাসের মহাতারকা লিওনেল মেসিকে ছোটবেলায় মাত্র কয়েক বছর ট্রেনিং দিয়েই অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁর শৈশবের কোচ এনরিকে ডোমিঙ্গুয়েজ। মাত্র ৪৫ বছর বয়সে কোচিং ছাড়ার পেছনে কোনো ক্ষোভ বা ব্যর্থতা...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর